১৮৮ জন অবৈধ প্রবাসীকে দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশনের এক বিশেষ উদ্যোগ

প্রতিবেদনঃ মোঃ সারোয়ার  হোসেন
তারিখঃ ২৮.১২.২০১৯
১৮৮ জন অবৈধ প্রবাসীকে স্পেশাল পাস করানোর মুহুর্ত

ব্যাক ফর গুড (B4G) কর্মসূচির মাধ্যমে অবৈধ প্রবাসীরা ভীড় করছেন ইমিগ্রেশন অফিসগুলোতে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্পেশাল পাস। ১ সপ্তাহ অগ্রীম টিকিট কেটেও স্পেশাল পাস না পেয়ে হতাশ শত শত বাংলাদেশি।


আজ বাংলাদেশ হাইকমিশনের একটি বিশেষ ব্যবস্থায় ১৮৮ জনের স্পেশ্যাল পাস করানো হয়েছে। যাদের ফ্লাইট খুব নিকটে কিন্তু স্পেশ্যাল পাস না পেলে ফ্লাইট মিস হবে এবং বড় ধরনের ক্ষতি হবে, এমন অবৈধ প্রবাসীদের পেরাক ও কুয়ান্তান ইমিগ্রেশনে বাসে করে নিয়ে গিয়ে স্পেশ্যাল পাশ করা হয়েছে। যে সেবাটি পেয়ে ১৮৮ জন প্রবাসী অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনের প্রতি।

মালয়েশিয়ার সরকার ঘোষিত সাধারণ ক্ষমা কর্মসূচি   ব্যাক ফর গুড প্রোগ্রামের আওতায় অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দেয়া হয়েছে গত ১ অক্টোবর থেকে যা এই মাসের ৩১ তারিখে শেষ হবে হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে অবৈধ অভিবাসীরা পড়েছে বিপাকে একদিকে টিকেটের উচ্চ দাম অন্য দিকে ইমিগ্রেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছেনা স্পেশাল পাস, অনেককেই আবার ফিরে আসতে হচ্ছে খালিতে হাতে। কেউবা প্রতারিত হচ্ছে জাল বা ভুয়া টিকেট এজেন্ট বা দালালদের মাধ্যমে নিয়ে গিয়ে।

ডিসেম্বরের শেষ দিকে হাজার হাজার অবৈধ অভিবাসীর ঢল নেমেছে পুত্রাজায়াসহ মালয়েশিয়ার অন্যান্য ইমিগ্রেশন অফিসগুলোতে। কাংখিত স্পেশাল পাস পাওয়ার জন্য ১ দিন বা ২ দিনে আগে গিয়্র লাইনে দাড়াতে হচ্ছে অবৈধ প্রবাসীদের। টানা ৯৬ ঘন্টা দাড়িয়ে থেকে স্পেশাল পাস পাওয়ার খবর প্রচারিত হয়েছে মালয়েশিয়ার গণমাধ্যমগুলোতে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.