এবার রহস্য উন্মোচন, মানুষকে কুকুর বানিয়ে হাতিরঝিলে হাটছেন এক তরুণী, তুমুল সমালোচনার ঝড়
প্রতিবেদনঃ এডমিন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ২৮/১২/২০১৯
তারিখঃ ২৮/১২/২০১৯
গত ২ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। একজন মানুষকে কুকুরের শিকল পড়িয়ে কুকুরের মত করে রাস্তায় এক তরুণীকে হাটতে দেখা যায়। আর এটা নিয়েই শুরু হয়েছে বিভিন্ন মহলে বিরুপ প্রতিক্রিয়া। অনেকেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।
![]() |
| রাজধানীতে ভাইরাল মানব কুকুর নিয়ে হাটছেন তরুণী |
রাজধানীর হাতিরঝিলে দেখা গেছে ''পারফর্মিং আর্ট''' ফ্রম পোর্টফোলিও অফ ডগডনেস। প্রকাশ্য রাস্তায় ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমা সংস্কৃতির এই পারফর্মিং আর্ট সর্বপ্রথম দেখা যায় অস্ট্রিয়ার ভিয়েনাতে। ভ্যালি এক্সপোর্ট ও পিটার উইবেল এই পারফর্মিং আর্টে অংশ নেন। ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ঢাকার হাতিরঝিল এলাকায়। এতে টুটুল চৌধুরী ও সেঁজুতি নামে পারফর্মিং আর্টের ২ জন শিল্পী অংশ নিয়েছেন। সেঁজুতি এটাকে একটি এক্সপেরিমেন্ট হিসেবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক ও আচরণমূলক একটি গবেষনা এটি। এই আর্টের উদ্দেশ্য হচ্ছে, কার্টুনে যেভাবে বিভিন্ন প্রানীকে মানুষের মত কথা বলা ও মানুষের মতি আচরণ করতে দেখানো হয় তেমনি এখানে বিপরীতভাবে মানুষকে প্রানীর চরিত্রে উপস্থাপন করা হয়েছে। সেঁজুতি এই বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, এতে আমি তেমন বিব্রত হইনি, আমি জানি এমন একটি কাজ করতে গেলে পজিটিভ এর চেয়ে বেশিরভাগ মানুষই নেগেটিভলি নিবে। অপর এক প্রশ্নের উত্তরে বলেন, 'রোগ হইলে যেমন ডাক্তারের কাছে যাওন লাগে কিন্তু তার আগে রোগটা নির্ণয় করতে হয়। এখন পরিচিত রোগের সাথে তো পরিচিত কিন্তু অপরিচিতবা অজানা রোগ হইলে কেম্নে বুঝবা? এখন আমি অসুস্থ হইলে সেটা কষ্ট দেয় আগে কাকে! আমার পরিবারকে। আর আমরা অসুস্থ হইলে কাকে কষ্ট দেয়!! সমাজকে। তাই সমাজ সুস্থ করতে হইলে আগে আমাদের সুস্থ থাকতে হবে তাই না? তাই আমরা সুস্থ আছি কিনা অইটা পরীক্ষা করলাম। কাটা দিয়ে কাটা তোলা বুঝে সবাই কিন্তু প্র্যাক্টিক্যাল ক্লাস কেউ মন দিয়ে করেনা।


No comments