আজ পুত্রাজায়া ইমিগ্রেশন শূন্য, ১ দিন বাকি থাকলেও অবৈধ প্রবাসীদের কোন ভীড় নেই।
![]() |
| পুত্রাজায়া ইমিগ্রেশনে আজ সকালের চিত্র, © JIM |
যেখানে ৯৬ ঘন্টা দাঁড়িয়ে থেকে স্পেশাল পাস নেয়ার খবর ছড়িয়েছে সেখানে এখন এই শেষ সময়ে ইমিগ্রেশন শূন্য, অন্যান্য দিনের মত তেমন কোন চাপ নেই। ইমিগ্রেশনে ১-২ দিন আগে থেকে সিরিয়ালে নিজের অবস্থান নেয়ার জন্য প্রবাসীরা পুত্রাজায়া যেত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাওয়া যেত কাঙ্ক্ষিত স্পেশাল পাস। এই স্পেশাল পাসের জন্য ইমিগ্রেশন টোকেন এর জন্য দীর্ঘ লাইন ১ কিলোমিটারেরও বেশি ছড়িয়ে যেত। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমা কর্মসূচির শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। পুরো ডিসেম্বর মাস জুড়েই ইমিগ্রেশন অবৈধ প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।


No comments