বি4জি মেয়াদ শেষ, আবারো স্বরাষ্ট্র মন্ত্রীর কড়া হুশিয়ারি, একশনে যাবে মালয়েশিয়ার যৌথবাহিনী



প্রতিবেদন লিখেছেনঃ মোঃ সারোয়ার হোসেন
তারিখঃ ৩১.১২.২০১৯

বি4জি মেয়াদ শেষ, আবারো স্বরাষ্ট্র মন্ত্রীর কড়া হুশিয়ারি, একশনে যাবে মালয়েশিয়ার যৌথবাহিনী


আগামী বছর ২০২০ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থানরত আনডকুমেন্টেড বা অবৈধ  বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সামগ্রিকভাবে পরিকল্পিত  অভিযান চালানো হবে। মালয়েশিয়াকে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিবাসন ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন আনা হবে এবং

ইমিগ্রেশন বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার প্রয়াসে এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  এই পরিকল্পনার মাধ্যমে মালয়েশিয়াকে জিরো ইল্লিগ্যাল করার জন্য সকল প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে।  স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াছিন বলেছেন,

বি4জি মেয়াদ শেষ, আবারো স্বরাষ্ট্র মন্ত্রীর কড়া হুশিয়ারি, একশনে যাবে মালয়েশিয়ার যৌথবাহিনী। সামগ্রিক পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে আরও কার্যকর পদক্ষেপের ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে কৌশলগত পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রী ফের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন,
মালয়েশিয়াতে যেন কোন অভিবাসী অবৈধভাবে অবস্থান না করতে পারে সেই লক্ষ্যে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করে যাবে। তিনি আরও বলেন অবৈধ বিদেশি নাগরিকদের মোকাবেলায় সকল আইনিপদক্ষেপ নেয়া উচিত যাতে এই ধরনের পরিস্থিতিতে সামাজিক ও আইনি দিকগুলো ইতিবাচক প্রভাব ফেলে ও বিদেশিদের মনে অবৈধ না হওয়ার ভীতি সৃষ্টি হয়। ২০১৯ সালে আমাদের সরকার অবৈধদের দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে তারই ধারাবাহিকতায় সরকারের ৫ বছর মেয়াদে এই পরিকল্পনাটির সকল পদক্ষেপ ২০২০ সালেও আরও বেগবান করে গড়ে তোলা হবে। এই সকল পদক্ষেপের মাধ্যমে আমরা অবৈধ বিদেশি নাগরিকদের অস্তিত্ব বিলীন করে দিতে চাই। অবৈধদের উপস্থিতি এমন এক পর্যায়ে নেমে যাবে যাতে কেউ অবৈধভাবে অবস্থান ও অবৈধভাবে প্রবেশের সাহস না করে। এই পরিকল্পনায় অবৈধ অভিবাসী সমস্যা নির্মূলের পাঁচটি কৌশল যেমন - সংশ্লিষ্ট বাহিনীগুলোর তৎপরতা, আইনী ব্যবস্থাও নীতি নির্ধারণ, সীমান্ত ও প্রবেশের স্থান নিয়ন্ত্রণ, বিদেশিদের পরিচালনা নীতি, এবং মিডিয়া ও প্রচারের কথা বলা হয়েছে। মুহিউদ্দিন বলেছেন, চলতি বছরের ১লা আগস্ট অবৈধ অভিবাসীদের জন্য ব্যাক ফর গুড (বি 4জি) কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে অবৈধদেরকে মালয়েশিয়ার ছাড়ার প্রাথমিক উদ্যোগ।
এই প্রোগ্রামটির লক্ষ্য ছিল অবৈধ বিদেশী নাগরিকদের মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো যা কোন ধরনের এজেন্ট, থার্ড পার্টি বা ভেন্ডর ছাড়াই ইমিগ্রেশন সরাসরি নিজেই পরিচালনা করে।
© বার্নামা

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.