জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৪৯,১৯৩ জন অভিবাসীকে আটক করে ক্যাম্পে প্রেরন করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

Report: মোঃ সারোয়ার হোসেন (এডমিন)
তারিখঃ ০৯১২.২০১৯
Immigration detention camp, Malaysia    

চলতি বছরের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৪৯,১৯৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ এর মহাপরিচালক দাতু খাইরুল জাইমি বিন দাউদ বলেছেন, ইমিগ্রেশন পুরো মালয়েশিয়া জুড়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।


প্রকৃতপক্ষে, ইমিগ্রেশন এর পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তাদের পরিচালিত ১৬,৫৯৪ টি অভিযানে ১,৯৪৩১৬ জনকে পরীক্ষা করে ৪৯,১৯৩ জনকে গ্রেফতার করে ক্যাম্পে প্রেরন করা হয়। তিনি গতকাল মালয়েশিয়ার জাতীয় দৈনিক ডেইলি মেট্রোর এক বিবৃতিতে বলেন, বিদেশি শ্রমিকদের পাশাপাশি স্থানীয় ১২১৬ জন নিয়োগকর্তা বা মাজিকানকেও আটক করা হয়।
তিনি বলেন, গ্রেফতারের পরিসংখ্যান বিবরণ মোতাবেক সেলাংগর রাজ্যে সর্বাধিক ৮৩৮৬ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। ফেডারেল টেরিটরি  পুত্রাজায়ায় ৬১৭৯ জন, জোহর রাজ্যে ৫,৫০০ জন, ফেডারেল টেরিটরি কুয়ালালামপুরে ৪৫৬২ জন, সাবাহ রাজ্যে ৩৯৩০ জন, সারওয়াকে ২৯৩২ জন, পাহাংয়ে ২৮১৭ জন, পেনাংয়ে ২৪৫৪ জন, কেডাহ রাজ্যে ২৩৩১ জন, তেরেঙ্গানুতে ২৪০৫ জন, মালাক্কা রাজ্যে ২০৯৯ জন, কেলান্তানে ১১৫৬ জন, পারলিসে ৪৬৪ জন, লাবুয়ানে ২২৯ জন ইমিগ্রেশন এর নিয়ম কানুন ভঙ্গ করে অবৈধভাবে অবস্থান ও বিভিন্ন অপরাধের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

এই সময়ে ৫৫,২৫২ জনকে ইমিগ্রেশন বিভাগ বহিষ্কার করে কালো তালিকাভুক্ত করে।
এর মধ্যে যথাক্রমে ইন্দোনেশিয়ান ২২,৬৮৯ জন,
বাংলাদেশ ৮,৮০৫ জন
মায়ানমার ৫,৬১৯ জন
ভারত ৩,৬৭৫ জন
থাইল্যান্ড ৩৮৭৯ জন
ভিয়েতনাম ৩ ৫৩৩ জন
পাকিস্তান ১৭০০ জন
চীন ১৪৭৯ জন
নেপাল ৮৮৫ জন
নাইজেরিয়া ৬৬৯ এবং অন্যান্য দেশে ২২৯২ জন।

সংবাদ মাধ্যমকে আরও বলা হয় যে, দেশে যেসব বিদেশি নাগরিক অবাধে চলাফেরা করে তাদের সবাই অবৈধ অভিবাসী নয়। ইমিগ্রেশনের অভিযানগুলোতে দেখা যায় দীর্ঘমেয়াদি ভিসা বা পাস নিয়ে অবস্থান করে যারা অবস্থান করে তারা স্থানীয় নাগরিকদ এবং শিক্ষার্থীদের বিয়ে করে।

 সূত্র: ডেইলি মেট্রো

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.