প্রবাসীদের ইমোর ফাঁদে ফেলে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নোয়াখালীতে ২ জন কলেজ ছাত্রী গ্রেপ্তার

অনলাইনে অর্থ হাতিয়ে নেয় এই দুইজন প্রতারক 

Report: Md Sarowar Hossain (Admin)
Date: 08.12.2019

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে নোয়াখালী সরকারি মহিলা কলেজের ২জন ছাত্রীর যৌনতার ফাঁদে পড়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসীরা হয়েছে সর্বশান্ত। বিশেষ করে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও ইমোর মাধ্যমে তারা তাদের প্রতারণার ফাঁদগুলো পরিচালনা করে। এমন কয়েকটি অভিযোগের ভিত্তিতে ঐ ২ জন ছাত্রীকে তাদের সহযোগী বিকাশ এজেন্টের এক দোকানদারসহ আটক করেছে জেলা সিআইডি পুলিশের একটি দল।

ঠিক এমনি ঘটনা নিয়ে প্রবাসীদের সাবধান হওয়ার উদ্দেশ্যে একটি রিপোর্ট করা হয় প্রবাসী সংবাদ ভিত্তিক অভিবাসী কন্ঠ ডট কম এই নিউজ ওয়েবসাইটে।

গতকাল (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা সি আই ডি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেফতার দেখানো বলে নিশ্চিত করা হয়।

প্রতারণার শিকার সাইফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুধারাম থানায় মামলা দায়ের করেন।" গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মারজাহান আক্তার (১৯), সেনবাগ উপজেলার কেশার পাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের শাহজাদী মজুমদার (২০) এবং নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের  বিকাশ এজেন্ট দোকানদার মোশারফ হোসেন মনু। অভিযুক্তদের আটকের পর তাদের ব্যবহৃত বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকৌশলে রুপের ফাঁদে ফেলে কয়েক দফায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় এই দুই অনলাইন প্রতারক।

কোম্পানীগঞ্জের মধ্যপাচ্য প্রবাসী তানভির হোসেন, মোস্তফা চৌধুরী নামে দুই প্রবাসী যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় এ নারী চক্র। এ ছাড়াও কোম্পানীগঞ্জের বেশ কয়েকজন যুবক এদের প্রতারণার ফাঁদে ফেঁসেছেন বলে একাধিক সূত্র থেকে জানা যায়। নোয়াখালী জেলা সি আই ডি পুলিশের উপ-পরিদর্শক জনাব শাহ আলম মামলা দায়ের এর সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াখালীতে একাধিক নারীচক্র রয়েছে যারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, ইমো, মেসেঞ্জারেরে ইউরোপ প্রবাসীর কন্যা সেজে মধ্যপ্রাচ্য প্রবাসী যুবকদের বিয়ে করে ইউরোপ নেয়ার ফাঁদে ফেলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

প্রথমে বন্ধুত্বের সম্পর্ক তৈরী করে পরে ফেইসবুক,ইমো,হোয়াটস আপ, মাস্যেঞ্জারে নগ্নভাবে যৌন আচরণের মাধ্যমে তা কৌশলে রেকর্ড করে, পরে এসব ছবি, ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এইসব চক্র।

এছাড়াও গরীব অসহায় গরীব মানুষকে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের কথা বলে মানবিক আবেদন দেখিয়ে, অসুস্থ রোগীদের বানোয়াট ছবি দেখিয়ে সাহায্যের নামে অর্থ হাতিয়ে নেয় এরা। এই প্রতারণার মাধ্যম হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক গুলো ফেইক আইডি ব্যবহার করে। কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার পর আবার আইডি গুলো ডিএক্টিভেট বা বাতিল করে দেয়।

বাহরাইন প্রবাসী কবির হোসেন মুঠোফোনে জানান, গরীব অসুস্থ লোককে সাহায্যের কথা বলে তার কাছ থেকে ৮হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ইমুতে তাকে ব্ল্যাক মেইল করে তার কাছে মোটা অংকের টাকাও দাবি করেছে এই চক্র।

তথ্যসুত্রঃ বিবিসিজার্নাল২৪.কম

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.