চীনের প্রানঘাতী করোনা ভাইরাস এখন মালয়েশিয়ায়, সবাইকে সাবধানে থাকার পরামর্শ।
![]() |
| চীনের প্রানঘাতী করোনা ভাইরাস এখন মালয়েশিয়ায় |
সম্প্রতি চীনে প্রান ঘাতী একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে যা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। এই প্রান ঘাতী ভাইরাসের নাম করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের ফলে এখন পর্যন্ত ১২৮৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাপ্ত খবর অনুযায়ী এখন পর্যন্ত ৪২ জন এই ভাইরাসে সংক্রামিত হয়ে মারা গেছে। এই ভাইরাসের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা এখনো জানা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে,
বাদুড়, ইদুর, সাপ এবং কুকুরের লালা থেকে এই ভাইরাসের উৎপত্তি হতে পারে। যার কোন প্রতিষেধক বা কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞান।
এদিকে আজ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী আজ এক প্রেস ব্রিফিংয়ে, চায়না থেকে আসা পর্যটকদের মাধ্যমে মালয়েশিয়ায় ৩ জন চাইনিজ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। আক্রান্তদের একটি হাসপাতালে আলাদা ওয়ার্ডে নিবিড়
পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। চীনে বেড়াতে বা ব্যবসার উদ্দেশ্য গমনেচ্ছুদের ভ্রমণ স্থগিত করার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাধারণ জনগণের উদ্দেশ্য কিছু সচেতনতা বিষয়ক পদক্ষেপ নিতে বলা হয়েছে,
১. ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে এবং সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ভালোভাবে ধুতে বলা হয়েছে।
২. সবসময় মাস্ক ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে।
৩. সন্দেহ জনক সংক্রামিত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
৪. বিভিন্ন পশু পাখি, সরাসরি স্পর্শ করা এবং জবাই ও কর্তন করা থেকে বিরত থাকতে হবে৷
৫. ঠান্ডা জনিত বিভিন্ন রোগ যেমন, জ্বর, কাশি, শর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি হলে দ্রুত চিকিৎসা নিতে বলা হয়েছে।


No comments