চায়না থেকে মালয়েশিয়ানদের দ্রুত ফিরিয়ে আনতে স্পেশাল বিমান পাঠানোর নির্দেশ মাহাথিরের

গতকাল কুয়ালালামপুরে করোনা ভাইরাস সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির মোহাম্মদ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিদ্ধান্তের কথা জানান।

মালয়েশিয়াকে করোনা ভাইরাস মুক্ত রাখতে তিনি প্রথম থেকে ছিলেন কঠোর অবস্থানে। পুরো মালয়েশিয়াতে যেন এই ভাইরাস ছড়িয়ে না যায় সেজন্য প্রতিটি ইমিগ্রেশন প্রবেশ পথে নেয়া হয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা।  করোনা ভাইরাস সংক্রমিত চীনের ২ টি প্রদেশ হুবেই এবং উহুন থেকে মালয়েশিয়াগামী পর্যটকদের ভিসা স্থগিত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন।

মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তা হল,

 ১. মালয়েশিয়া উহান এবং হুবেই প্রদেশ থেকে সত্যিকারের পর্যটক আসেনা বলে জানিয়েছেন তিনি।

 ২. মালয়েশিয়ার সরকার বিশেষ বিমানে ৭৮ জন সুস্থ মালয়েশিয়ানকে দেশে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই এখনও চীনেই আছে এবং তারা দ্রুতই ফেরত আসবে।

 ৩. মালয়েশিয়ানদের ভয় দেখানোর জন্য এবং মালয়েশিয়া জাতির মধ্যে সমস্যা ও উদ্বেগ সৃষ্টি করার জন্য যারা মিথ্যা সংবাদ ছড়ায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

৪. চীনের উহুন এবং হুবেই প্রদেশের আক্রান্ত লোকদের সাহায্যের জন্য মালয়েশিয়া থেকে গ্লাভস, মাস্ক ও অন্যান্য শারীরিক নিরাপত্তামূলক জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা গ্রহন করছে মালয়েশিয়া।

 ৫. পর্যটকদের মসজিদ এবং যাদুঘরের মতো জায়গায় সীমাবদ্ধ করা সরকারের নীতি নয়।

তথ্যসূত্রঃ দি স্টার  অনলাইন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.