মালয়েশিয়ান নাগরিকদের অভিযোগে বসতবাড়ী ও আবাসিক ভবনগুলোতে চলছে চিরুনি অভিযান
![]() |
| স্থানীয়দের অভিযোগে বসতবাড়ীতে অভিযানের চিত্র |
j
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের গ্রেফতারের লক্ষ্যে আগের চেয়ে বেশ তৎপর হয়ে উঠেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত বছরের অবৈধদের তাদের নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ হিসেবে ব্যাক ফর গুড নামে সাধারণ ক্ষমা কর্মসূচি চালু করেছিল দেশটির সরকার৷ অবৈধদের গ্রেফতারের বিষয়ে ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার হুশিয়ারিও দেয়া হয়েছিল।
j
গেল বছরের ৩১শে ডিসেম্বর সাধারণ ক্ষমা কর্মসূচি শেষ হওয়ার পরপরই ২০২০ সালের প্রথম দিনে পুরো মালয়েশিয়া জুড়ে ব্যাপক ধড়-পাকড় অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ। বছরের ১ম তিন দিনেই প্রায় ৪০০ এর বেশি অবৈধ গ্রেফতার হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগকে ২০২০ সালের মধ্যে ৭০ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার করার টার্গেট প্রদান করে। সেই লক্ষ্যেই একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন।
j
ইমিগ্রেশন বিভাগ থেকে অবৈধদের দমনে বেশ কিছু গোপন পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের সাধারণ জনগণকে অভিযোগ দেয়ার জন্য অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে যাতে মালয়েশিয়ার সাধারণ নাগরিকগণ অবৈধদের অবস্থান, কর্মস্থল ও ঘুরাফেরা, বাজার করার স্থান গুলো সম্পর্কে ইমিগ্রেশনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। সামাজিকভাবে, গ্রাম পর্যায়েও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধদের তথ্য সংগ্রহে কাজ করছে ইমিগ্রেশন, পিডিআরএম ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা টিম। পুরো মালয়েশিয়াকে জিরো অবৈধ অভিবাসী করার লক্ষ্যেই এসব পদক্ষেপ হাতে নিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।


No comments