মালয়েশিয়ার জোহর প্রদেশে হঠাৎ ইমিগ্রেশন ধড়-পাকড়, আটক ৬৭ জন অবৈধ অভিবাসী,
![]() |
| জোহর বাহরুর বিভিন্ন জায়গায় অভিযান, ৬৭ জন আটক |
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধদের দমনে সর্বদা তৎপর রতেছে। বিভিন্ন প্রদেশের ইমিগ্রেশনগুলো একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। চলতি বছরের শুরুতেই অভিযানের মাত্রা ছিল চোখে পড়ার মত। জোহর অঞ্চলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছিল, গ্রেফতারও হয়েছে অনেক। গত কিছুদিন জোহর ইমিগ্রেশন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর কাজে ব্যস্ত ছিল, তাই ইমিগ্রেশন অভিযান দেখা যায়নি কোথাও। কিন্ত গতকাল হঠাৎ জোহর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন।
এতে বিভিন্ন দেশের ৬৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। কোন দেশের কতজন নাগরিক আটক হয়েছে, সেয়াতা নিশ্চিত হওয়া যায়নি। জোহর বাহরুর ৩টি স্থানে অভিযান চালিয়ে ১৩৯ জনকে যাচাই-বাছাই করার পর ৩৮ জন অবৈধ আটক হয়। এর পরে জোহর শহরের একটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়, সেখানে ১৮ জনকে চেক করে ১৪ জনকে আটক করে ইমিগ্রেশন। এরপর জোহরের আরও ৩টি জায়গায় অভিযান চালিয়ে ৯৬ জনকে যাচাই-বাছাই করার পর ১৫ জনকে আটক করতে সক্ষম হয় ইমিগ্রেশন পুলিশ।


No comments