তেরেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশন অভিযানে ৩ জন বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৯ জন অবৈধ বাংলাদেশী গ্রেফতার

তেরেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশন অভিযানে ৩ জন বাংলাদেশী ব্যবসায়ীসহ ২৯ জন অবৈধ বাংলাদেশী গ্রেফতার

ছবিঃ প্রতিকীরূপে 

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা নেরুস ও হুলু ও তেরেঙ্গানু এলাকায় ইমিগ্রেশন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানটি ছিল অবৈধ অভিবাসীরা যেখানে বসবাস করে ও ছুটিরদিনে আড্ডা ও বাজার করার জন্য যেসব স্থানে যায়৷ বাংলাদেশি রেস্টুরেন্ট, মুদি দোকান, বিশেষ করে সাপ্তাহিক পাসার বা বাজার সেখানে বসে সেসব স্থানে পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযান দেয়ায় হয়।

উক্ত অভিযানে সর্বমোট ১৪১ জন অভিবাসীকে চেক করা হয়, পরে সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বাংলাদেশী ৩ জন ব্যবসায়ী বা দোকান মালিক ও ২৬ জন অবৈধ বাংলাদেশী রয়েছেন। বাকি ৮ জন ইন্দোনেশিয়ার অভিবাসী । ইমিগ্রেশন প্রাথমিকভাবে তাদের ১৪ দিনের জন্য ক্যাম্পে প্রেরন করে, সেখান থেকে তাদেরকে বিচারের জন্য কোর্টে উপস্থিত করানো হবে।

তথ্যসুত্রঃ জে আই এম

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.