বাংলাদেশী ১৬ জন অবৈধসহ ২০৫ জন আটক, কাউকে ছাড় দেয়া হবেনা, বললেন KL ইমিগ্রেশন পরিচালক
গতকাল রাত থেকে ভোরবেলা পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ এর স্পেশাল টিম বেশ কয়েকজন অফিসারকে সাথে নিয়ে কুয়ালালামপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটি শ্রী হারতামাস, চেরাস এবং সেগামবুত এর বিভিন্ন বসতবাড়িতে চালানো হয়।
কুয়ালামাপুরের পরিচালক হামিদি আদম জানিয়েছেন,
গতকাল সকাল ১১ টা থেকে এই অভিযানগুলো শুরু হয়ে ভোর অবধি চলে। গ্রেফতারকৃতদের মধ্যে শিশুসহ ১৫০ জন ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডের ৩৩ জন, বাংলাদেশের ১৬ জন, ফিলিপিনো ৩ জন, ২ জন ভারতীয় এবং একজন লাওসেরসহ সর্বমোট ২০৫ জন অভিবাসী রয়েছেন।
তিনি বলেন কুয়ালামাপুরে মেসেজ পার্লারের নামে অনৈতিক কার্যকলাপ বেড়ে গেছে, আমরাও থেমে নেই এই কার্যকলাপ বন্ধে আমরা আপোষহীন। আমরা আমাদের গ্রেফতার অভিযান চালিয়ে যাব। ইমিগ্রেশন আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হবেনা। অবৈধদের অবস্থান সম্পর্কে সাধারণ জনগণের সাহায্য কামনা করি আমরা। ইতিমধ্যে দেশের নাগরিকগন অবৈধ অভিবাসী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করছে, পুরো মালয়েশিয়া অবৈধ শূন্য করতে ইমিগ্রেশন সবসময় কঠোর ব্যবস্থা গ্রহন করবে।
সুত্রঃ দি স্টার অনলাইন, জে এই এম মালয়েশিয়া


No comments