কুয়ালালামপুরে ৪০০ শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার পর বাংলাদেশীসহ ১০ জনকে গৃহবন্দী বা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মালয়েশিয়ার সেলায়াং পাইকারি বাজারে ১০ জন বিদেশী কর্মীকে গত ২৮ থেকে ২ মার্চে অনুষ্ঠিত

সেরি পেতালিং মসজিদে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করার কারণে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে বা গৃহবন্দী থাকার জন্য বলা হয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) ও স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) পরিচালিত দুই ঘন্টার যৌথ অভিযানের সময় তাদের শনাক্ত করা হয়। ডিবিকেএল কর্পোরেট পরিকল্পনা বিভাগের পরিচালক খায়রুল আজমির আহমদ জানান, অভিযানের সময় বিদেশি কর্মীরা তাদের দোকানগুলো বন্ধ করে দিচ্ছিলো কিন্তু

এগুলো রাত ১০টা থেকে পরেরদিন সকাল পর্যন্ত চালু থাকে। তিনি আরও বলেন, আমরা যখন সেখানে পৌছাই তখন তারা আমাদের দেখে পালানোর চেষ্টা করেছিল কারন তারা ভেবেছে আমরা তাদেরকে গ্রেফতার করতে এসেছিলাম কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল তাদেরকে কোভিড-১৯ এর হেলথ স্ক্রিনিং টেস্ট বা করোনার উপস্থিতি পরীক্ষা করতে চেয়েছিলাম। তিনি বলেন তবে আমরা সেসময় ৪০০ জন বিদেশি কর্মীকে স্বাস্থ্য

পরীক্ষা করার পর ১০ জন কর্মীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলাম যাদের জ্বর, কাশি ও ফ্লু জাতীয় অসুখের উপস্থিতি ছিল। ১০ জন কর্মীদের সবাই মিয়ানমার, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানান তিনি। তবে কোন দেশের কতজন সেটা নিশ্চিত করেন নি। খায়রুল বলেন, ডিবিকেএল সবসময় শহরের বাজারগুলোতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে  স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহোযোগিতায় করবে।

আরও পড়ুন
👇
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের এখন আর গ্রেফতার করা হবেনা বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী
👇
মালয়েশিয়ার এই অঞ্চলগুলোতে প্রতিটি দরজা থেকে দরজায় ড্রোন ব্যবহার শুরু করেছে সশস্ত্র বাহিনী👇
মালয়েশিয়ার এই অঞ্চলগুলোতে প্রতিটি দরজা থেকে দরজায় ড্রোন ব্যবহার শুরু করেছে সশস্ত্র বাহিনী

ডিবিকেএল এর মেয়র দাতু নুর হিশাম আহমদ ডাহলান বলেছেন, পাইকারি বাজারে বিদেশিদের তদারকি করার জন্য ড্রোন পরিচালনা করা হবে যাতে বিদেশিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে৷  বুধবার সকাল ৬ টায় শুরু হওয়া এই অভিযানের সময়, ডিবিকেএল বৈধ লাইসেন্স না থাকার কারণে পাঁচটি স্থান থেকে বেশ কিছু জিনিসপত্র জব্দ করেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.