আমি জানি, আপনি বিব্রতবোধ করছেন, এ ছাড়া আমার আর কিছুই করার নেইঃ মহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ায় একের পর আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে মোটামুটি হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দক্ষতার পরিচয়

 দিলেও অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসা প্রয়োগ করতে দেরি হয়ে যাচ্ছে। কারণ আক্রান্তের হারের চেয়ে করোনার চিকিৎসা ব্যবস্থা কম রয়েছে তবে সরকার খুব চেষ্টা করে যাচ্ছে চিকিৎসার জন্য আরও বেড বৃদ্ধি করতে। ১৮ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সব কিছু বন্ধ করে দিয়ে লকডাউন করার পর গতকাল আবার সেটা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। এতে দেশের জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেলেও কেউ হতাশ হয়নি৷ প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন অত্যন্ত সুন্দর বর্ননার মাধ্যমে ও সুকৌশলে টেলিভিশন ভাষনে সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন। ভাষনের এক অংশে

 তিনি বলেন, আমি জানি এই পরিস্থিতিতে আপনি বিব্রতবোধ করছেন, অস্বস্তি বোধ করছেন এছাড়া আমার আর কিছুই করার নেই পুরো জাতি তথা মালয়েশিয়াতে বসবাসকারী সকলের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে যা আপনাকে মেনে নিতে হবে এবং আদেশগুলো পালন করতে হবে। আমি চাই আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বাসায় অবস্থান করুন। আপনাদের সকলের জন্য মৌলিক চাহিদাগুলোর পর্যাপ্ত মজুদ রেখে সরবরাহের ব্যবস্থা করেছি। চাল, ডাল, জাতীয় খাদ্যের সরবরাহ, বিদ্যুৎ, পানিসহ

 দেশের সকল জরুরী সেবা চলমান রাখা ও গতিশীল রাখতে তদারকি করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যাংক সমুহ লোন প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে।
আপনি কৃষক, শ্রমিক, বার্গার বিক্রেতা, চাল বিক্রেতা, কলা বিক্রেতা, দিনমজুর যে পেশারই হোন সরকার আপনার লাভবান হওয়ার জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহন করবে৷

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.