সতর্কবার্তা! ফেসবুকে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে কটুক্তির অপরাধে আটক ৭ জন। অভিবাসী কন্ঠ।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে মালয়েশিয়ার জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন আবার কেউবা রাজা ইয়াং ডি পারতুয়ান এর সিদ্ধান্তকে কটুক্তি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কিন্তু মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পারতুয়ান আগং এর বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা করা আইনত
নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই বিষয়ে পুলিশ দিরাজা মালয়েশিয়া খুবই তৎপর রয়েছে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার করার পর বিরোধী জনগণের কিছু অংশ ফেসবুকে কড়া সমালোচনার পাশাপাশি কেউ কেউ প্রধানমন্ত্রীকে গালিগালাজ কমেন্ট করেছিলেন। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের ফেসবুক লাইভে একজন চাইনিজ মেয়ে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে মেরে
ফেলার জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা এমন মন্তব্যও করেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী আমলে নিয়ে অভিযান চালিয়ে ঐ চাইনিজ তরুনীকে গ্রেফতার করেছে বলে প্রকাশ করা হয় এদিকে গত ৪ দিনের ব্যবধানে একই অপরাধের কারণে পেনাং পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। পেনাংয়ের পুলিশ সুপার ধাতু মাসলি মানসুর এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ ধরনের ঘটনায় তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আরও অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত তাদের বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যের সকল ব্যবস্থা করা হয়েছে।
ফেডারেল পুলিশ ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ তদন্ত ইউনিট ফেসবুকে ইয়াং ডি-পার্টুয়ান আগোংকে অপমান করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকজনকে খুজছে পুলিশ। ফেসবুকসহ সকল যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনকে রাজার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করায় দেশটির সাধারণ জনগণের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কিন্তু মালয়েশিয়ায় রাজার সিদ্ধান্তই প্রধান সিদ্ধান্ত। এই সিদ্ধান্তই মেনে নিতে হবে সবাইকে। রাজা ইয়াং ডি পারতুয়ান আগং কে নিয়ে কোন ধরনের
অপমানজনক বক্তব্য, তাঁর বিরুদ্ধে সমালোচনা বা প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন কে নিয়ে কোন ধরনের বক্তব্য রাজাকে জড়িয়ে বলা হবে আইনের পরিপন্থী।
তাই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি রেখেছে।
এদিকে মালয়েশিয়ার রাজনৈতিক অস্থিরতা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশী শ্রমিকদের
মাঝেও নানা ধরনের আলোচনা ও সমালোচনা লক্ষ্য করা গেছে ফেসবুকে। মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন ধরনের অপমানজনক মন্তব্য, বিরোধিতা, বা রাজনৈতিক আলোচনা না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিদেশি শ্রমিকদের প্রতি সতর্কবার্তা দেয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশী
ফেসবুক কমিউনিটির বিভিন্ন পেইজে নানা রকম কমেন্ট ও পোস্ট মালয়েশিয়ার সরকার বিরোধী মনোভাব, প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিনকে গালিগালাজ টাইপের আলোচনাও লক্ষ্য করা গেছে। সুতরাং এসব কর্মকাণ্ডের সাথে নিজেকে না জড়িয়ে মালয়েশিয়া রাজার সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান রেখে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে।


No comments