মালয়েশিয়ায় দোকানে ডাকাতির সময় বাংলাদেশী কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, ২০ ঘন্টায় আটক ৩ ডাকাত।

7 ইলেভেনে ঘটনার সময় ও আটককৃত ৩ ডাকাতের ছবি

গত সোমবার মালয়েশিয়ার পেতালিং জায়ার দামানসারা জায়া এলাকার 7 ইলেভেন নামক (24 ঘন্টা খোলা) একটি দোকানে কর্মরত এক বাংলাদেশী কর্মী স্থানীয় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন।
রাত সাড়ে ১১ টার দিকে উক্ত দোকানে ডাকাতির সময় ২৮ বছর বয়সী ঐ বাংলাদেশীকে

ছুরি দিয়ে বুকে আঘাত করলে কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ পরে সেলাঙ্গর রাজ্যের ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান দাতুক ফাদজিল আহমত জানান, এই ঘটনাটির খবর পেয়ে তিনি দুপুর আড়াইটায় দামানসারা দামাই এলাকায় অভিযান চালিয়ে 32 এবং 38 বছর বয়সী দুই স্থানীয় মালয়েশিয়ানকে (পুরুষ)

আটক করেছেন বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে এই দুজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি রেকর্ড রয়েছে এবং তারা কয়েকটি মামলায় পূর্বেও অভিযুক্ত ছিল। তিনি আজ এক বিবৃতিতে বলেছিলেন, "আমরা একটি পেরুদুয়া বেজা গাড়িও জব্দ করেছি যেটার মাধ্যমে জানুয়ারীর শেষের দিকে কুয়ালালামপুরের কেপংয়ে আরও

লুট করা হয়েছিল বলে একটি বিবৃতিতে বলেন তিনি। দু'জন সন্দেহভাজনকে গ্রেপ্তার অনুযায়ী তারা পুচং-এ আরেকজন 30 বছর বয়সী স্থানীয়কে ভোর 5.15-এ গ্রেপ্তার করেছেন বলে জানানো হয়। তিনি বলেন, এই তিন সন্দেহভাজনকে দন্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী বিস্তারিত তদন্তের জন্য আজ থেকে ৮ই মার্চ পর্যন্ত সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.