করোনা নিয়ন্ত্রণে যে ২২ টি দেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে সৌদি আরব। অভিবাসী কন্ঠ।
![]() |
| ২২ টি দেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে সৌদি আরব |
গতকাল ২রা মার্চ প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর প্রকাশ করেছে সৌদি আরব। যদিও সৌদি আরব কর্তৃপক্ষ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগে থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা থেকে রক্ষা পেলনা খোদ সৌদি আরব। গতকালের পর থেকে সৌদি আরব কর্তৃপক্ষ করোনা ভাইরাসকে প্রতিরোধ নিয়ে সর্বোচ্চ
নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সৌদি কর্তৃপক্ষ ২২ টি দেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের ট্যুরিজম বিভাগের কর্মকর্তা ফাহাদ আল আজমি জানিয়েছেন যে, এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আজমি আরও বলেন আমরা ইতিমধ্যেই
২২ টি দেশের ট্যুরিস্ট ভিসা আপাতত স্থগিত করেছি এবং যদি কোন দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সেসব দেশের ভিসাও বন্ধ করা হবে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত যে ২২ টি দেশের ট্যুরিস্ট ভিসা আপাতত স্থগিত করা হয়েছে সেগুলো হলঃ-
১. আফগানিস্তান
২. আজারবাইজান
৩. চীন
৪. হংকং
৫. ইন্দোনেশিয়া
৬. ইরান
৭. মালয়েশিয়া
৮. ইতালি
৯. জাপান
১০. কাজাকাস্তান
১১. ম্যাকাও
১২. পাকিস্তান
১৩. ফিলিপাইন
১৪. সিঙ্গাপুর
১৫. সোমালিয়া
১৬. দক্ষিণ কোরিয়া
১৭. সিরিয়া
১৮. তাইওয়ান
১৯. থাইল্যান্ড
২০. উজবেকিস্তান
২১. ভিয়েতনাম
২২. ইয়েমেন


No comments