ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে হত্যার হুমকি, অবশেষে গ্রেফতার। বাংলাদেশীরা সাবধান!!
মালয়েশিয়ায় রাজা ইয়াং ডি পারতুয়ান আগং কর্তৃক ঘোষণার অংশ হিসেবে ৮ম প্রধানমন্ত্রী নির্বাচনের শপথ অনুষ্ঠান সকল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিলো পাশাপাশি ফেসবুকেও লাইভ সম্প্রচার করা হয়। এই ফেসবুক লাইভ চলাকালীন সময়ে পেনি তাই নামের এক চাইনিজ
তরুনী নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে উদ্দেশ্য করে একটি কমেন্ট করেন, কমেন্টটি হলঃ-
"Can hired a killer to kill new prime minister?
অর্থাৎ নতুন প্রধানমন্ত্রীকে খুন করার জন্য কি কোন খুনি নিয়োগ করা যাবে?"
এই কমেন্ট এর স্ক্রিনশট পুরো মালয়েশিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছেইল এবং পুলিশ বিষয়টি আমলে নিয়ে ঐ চাইনিজ তরুনীকে গত ১ মার্চ গ্রেফতার করে। এই ঘটনার বিষয়ে পুলিশ দিরাজা মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান দাতুক ফাদজিল আহমদ বলেন, আমরা পেনি তাই নামের ঐ ফেসবুক একাউন্টের মালিককে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অপরাধে ফৌজদারী মামলা করা হয়েছে৷ আরও তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে এবং মালয়েশিয়ার প্রচলিত আইনে অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে যদি কেউ সোশাল মিডিয়ায় কোন ধরনের মিথ্যাচার ও গুজব ছড়ানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


No comments