মালয়েশিয়ার লকডাউন আইন ভেঙ্গে বাইরে অযথা ঘুরাঘুরি, ১৬ বিদেশি কর্মী গ্রেফতার। বিস্তারিত

গতকাল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাডাং তেরাপ অঞ্চলে ১৬ জন বিদেশী শ্রমিককে আটক করা হয়েছে। পাডাং তেরাপ এলাকায় এসব বিদেশি শ্রমিক বিকেল বেলা রুম থেকে বের হয়ে বাইরে এসে অযথা ঘুরাঘুরি করছিল। কোন ধরনের সুনির্দিষ্ট

কারণ না দেখাতে পারার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাডাং জেলা পুলিশ প্রধান ডিএসপি এনওএইচ ইদ্রিস বলেন, অভিযানটি গতকাল বিকেল ৬.৩০ টা মিনিটে পাডাং তেরাপ এর পেকান নাকা, ফেল্ক্রা কুম্বাং কেনিয়েং, কামপুং পাডাং কেরাসাক এবং কামপুং মসজিদ বাহারু এলাকাগুলোতে অভিযান চালানো হয়।

ফলাফল হিসেবে ১৬ থেকে ৩৭ বয়সী ১৬ জনকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইন লংঘন করার অপরাধে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, মায়ানমারের নাগরিক রয়েছে তবে কোন বাংলাদেশ নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.