মালয়েশিয়াতে রাস্তায় আড্ডা দেয়ার সময় অবৈধ বাংলাদেশীসহ ১৭ জন আটক। বিস্তারিত
মালয়েশিয়ার পেনাং রাজ্যের উত্তর সেবেরাং পেরাইয়ের বিভিন্ন স্থানে এম'সি'ও লকডাউন আইন লঙ্ঘন করার অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ১২ জন স্থানীয় নাগরিক, চারজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিককে পেনাং এর বাটারওর্থ, মাক মান্ডিন, কেপালা বাতাস ও সুনগাই দুয়ার আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তর সেবেরাং প্রাইয়ের সহকারী পুলিশ কমিশনার নূরজাইনী মোহাম্মদ নূর জানিয়েছেন, ১৭ থেকে ৭৯ বছর বয়সী ১৭ জনকে বিভিন্ন স্থান থেকে
এম'সি'ওর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা কোন কারণ ছাড়াই বাইরে আসে এবং আড্ডা দিতে থাকে। পুলিশ কারণ জিজ্ঞাসা করলে যথাযথ কারণ দেখাতে ব্যার্থ হয়েছিল তারা।
এর আগে পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল কিন্তু তারা পুলিশের আদেশ তোয়াক্কা না করে অগ্রাহ্য করেছিল।
গ্রেফতারকৃত মিয়ানমার ও বাংলাদেশের নাগরিকদেরও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি অর্থাৎ তারা অবৈধভাবে অবস্থান করছে এবং আইন লংঘন করে রাস্তায় বের হয়েছে।
এসিপি নূরজাইনী বলেছেন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিধান ২০২০-এর ১১ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আজ তাদের সকলকে রিমান্ডে নেয়ার আবেদন করার জন্য আদালতে পাঠানো হয়।

No comments