মালয়েশিয়াতে ২০ জনের বিশাল ১টি মানব পাচারকারী গ্যাং ও ২৪ জন অবৈধ আটক। বিস্তারিত

মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের সাথে জড়িত ২০ জনের একটি পাচারকারী গ্যাং সহ প্রায় ২৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জোহর পুলিশ চিফ কমিশনার দাতুক আইয়ব খান মাইডিন পিসচা বলেছেন, পুলিশ কয়েকটি লাগাতার অপারেশনে সশস্ত্র বাহিনী


(এটিএম), মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ), শুল্ক বিভাগ এবং ইমিগ্রেশন বিভাগের কয়েকজন সদস্যদের সাথে যৌথ অভিযানে ২০ জনের পাচারকারী গ্যাংকে গ্রেফতার করার মাধ্যমে চক্রটির মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছে। যাদের মধ্যে ১০ জন স্থানীয় নাগরিক রয়েছেন৷ জোহর প্রদেশের ইসকান্দার পুতেরি এলাকায় ২২ এপ্রিল এবং কোতা তিঙ্গি এলাকায় ২৭ এপ্রিলের মধ্যে নয়টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০ জন সিন্ডিকেট সদস্যের মধ্যে নয় স্থানীয় স্থানীয় পুরুষ, একজন স্থানীয় মহিলা, নয় জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং এক ইন্দোনেশিয়ান মহিলা রয়েছেন, তারা সবাই 20 থেকে 57 বছর বয়সী বলে জানিয়েছেন তিনি।


তিনি জানান অভিযানে সদস্যরা একটি নকল বন্দুক, আটটি তাজা গুলি, অবৈধ অভিবাসীদের নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য একটি প্রোটন উইরা মডেলের গাড়ি,  ২৭ টি মোবাইল ফোন, ৩.৯৯ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ ( ১,১৩২ রিঙ্গিত) এবং ২,০০০ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে।

তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন যে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েকজন সদস্য অফিসার মানব পাচার কারী গ্যাং এর সাথে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে যা আমরা ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছি। রাজ্যে প্রায় ২০ টি সিন্ডিকেট রয়েছে যা আমরা চিহ্নিত করেছি এবং তাদের মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে বলে জানতে পেরেছি।

পুলিশ কমিশনার আইয়ুব মাইডিন পিসচা আরও জানান, দুটি পৃথক অভিযানে মালয়েশিয়ার মেরিন পুলিশ তেলুক
রামুনিয়ার পানতাই কাম্পুং ওয়াকাফে ১১ জন অভিবাসীকে আটক করেছে, এবং বায়ু দামাই পুলিশ আরও আটজনকে আটক করেছে। এই অতিরিক্ত ১৯ অভিবাসীদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে। তিনি বাড়িওয়ালা এবং সম্পত্তি মালিকদের পাশাপাশি বাস ও ট্যাক্সি ড্রাইভারদের অভিবাসীদের আবাসন ও পরিবহনে জড়িত না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন।
মামলাগুলি ব্যক্তি ও পাচার প্রতিরোধবিরোধী অ্যান্টি-ট্রাফিকিং আইনের ২৬ (ক) ধারার অধীনে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ / ৬৩ এর ধারা  (১) (গ), অস্ত্র আইন ১৯৬০ এর ধারা ৮ এবং ৩৬ এর অধীনে মামলাগুলি তদন্ত করা হচ্ছে।  পাশাপাশি সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিয়ম ১১ (পিসিআইডি) বিধিমালা ২০২০ অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.