সুখবরঃ মালয়েশিয়াতে আগামীকাল থেকে নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু হচ্ছে

আগামীকাল ২৯ শে এপ্রিল থেকে অর্থনৈতিক খাত গুলো পুরোদমে চালু করার ক্ষেত্রে সরকার রাজি হয়েছে। যেসব অর্থনৈতিক খাত গুলো এম'সি'ও লকডাউনের ১ম, ২য়, এবং ৩য় ধাপে পরিচালনা

সংকুচিত করা হয়েছিল সেগুলো আগামীকাল থেকে আবার আগের মতই শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী পরিচালনা করার অনুমোদন দেয়া বিষয়ে সরকার একমত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রীর (এমআইটিআই) সিনিয়র মন্ত্রী, দাতুক সেরি মোহাম্মদ আজমিন আলী বলেন,  তবে অনুমোদিত খাতের শিল্প ও ব্যবসা

প্রতিষ্ঠান গুলোকে তাদের নিজ নিজ সেক্টর বা খাতের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে পরিচালনা করতে হবে। যেসব কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালনা করতে ব্যার্থ হবে তাদের প্রতিষ্ঠান

 তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। মোহাম্মদ আজমিন বলেন, যেসব সংস্থা অতীতে পরিচালনা করার জন্য অনুমোদন পেয়েছিল তাদেরকে ২য় বার মন্ত্রণালয়ে বা এমআইটিআই-তে অনুমতির জন্য আবেদন করার প্রয়োজন হবে না। তাঁর মতে, এই উদ্যোগটি দেশী-বিদেশী পন্যের ও পরিষেবাগুলোর চাহিদা মেটাতে পণ্য

 সরবরাহের যোগান ও সহজলভ্যতা পূর্বের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে৷ তিনি আরও বলেন সরকার যদিও এটা শিথিল করে দিয়েছে কিন্তু এর মাধ্যমে সবাইকে পারস্পরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় অন্তর পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কারণ আমরা নতুন সাধারণ অভ্যাসের মাধ্যমে প্রতিষ্ঠান গুলোকে পরিচালনার অনুমতি প্রদানে একমত হয়েছি।

আরও পড়ুন 
👇
মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রীসহ ১৩ জনকে ১০০০ রিঙ্গিত জরিমানা করেছে আদালত, বিস্তারিত
👇
সিঙ্গাপুরে বাংলাদেশী কর্মীরা সবকিছু ফ্রি পেয়েও অভিযোগ করা কতটুকু যুক্তিসঙ্গত??
👇
অবশেষে মালয়েশিয়ার জনগণ এবং সরকারের কাছে ক্ষমা চেয়েছে রোহিঙ্গা জাতীগোষ্ঠী, বিস্তারিত
  

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.