বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অতিসত্বর কুয়ালালামপুর হাইকমিশনে ই-মেইল করার আহ্বান বিস্তারিত পড়ুন

মালয়েশিয়া চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ জারি হওয়ার সাথে সাথে দেশটির কুয়ালালামপুর এয়ারপোর্টে (KLIA) সকল বানিজ্যিক বিমান উঠা নামা স্থগিত করা হয়েছে। এমনতাবস্থায় মালয়েশিয়াতে অবস্থানকারী যে সকল


ইমিগ্রেশন মহাপরিচালক দাতুখাইরুল এর সাথে মান্যবর হাইকমিশনার এর ছবিটি প্রতিকীরূপে ব্যবহৃত         

 প্রবাসী ছুটিতে বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন তাদের প্রবেশের অনিশ্চয়তা দেখা দেয় পরে মালয়েশিয়া থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়ে যে যারা মালয়েশিয়ার ভিসা ধারী যেসব অভিবাসী তাদের নিজ দেশে বা মালয়েশিয়ার বাইরে রয়েছেন তারা ভিসা শেষ হলেও আবার মালয়েশিয়া প্রবেশের সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দেয়া হয়। মালয়েশিয়াতে বিমান চলাচল

স্বাভাবিক হলে ভিসা শেষ হওয়ার তারিখ থেকে ৩ মাসের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করা যাবে এবং মালয়েশিয়া প্রবেশের দিন থেকে পরবর্তী ১ মাসের মধ্যে ভিসা রিনিউ করার সুযোগ পাবে। এদিকে আজ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে  বাংলাদেশে আটকে পড়াদের উদ্দেশ্য একটি জরুরী বার্তা দেয়া হয়,  তা নিম্নে হুবহু তুলে ধরা হল।

করোনা ভাইরাস (COVID-19) বিস্তার প্রতিরোধে  মালয়েশিয়া সরকার কর্তৃক MCO (Movement Control Order) ঘোষণার প্রেক্ষিতে আটকে পড়া বাংলাদেশি ভাই ও বোনদের তাঁদের নাম, পাসপোর্ট নং, বর্তমান ঠিকানা, ফোন নংসহ  অতিসত্বর  হাইকমিশনে জানানোর  জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।
#যোগাযোগ:
ইমেইল: mission.kualalumpur@mofa.gov.bd
ফোন নং: ০১২২৯০৩২৫২, ০১৩৬৩৩০১০৩, ০১২২৯৪১৬১৭, ০১৬৭৯০৭৪৩৪, ০১২৪৩১৩১৫০।
#Stay home, stay safe
ধন্যবাদ।।
অর্থাৎ যারা বাংলাদেশে রয়েছেন লকডাউনের কারণে মালয়েশিয়া প্রবেশ না করতে না পারার

কারণে ভিসা মেয়াদ শেষ হয়েছে গেছে বা লকডাউন চলাকালীন সময়ে  ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা উপরোক্ত ই-মেইলে নাম পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার ও বর্তমান ঠিকানা পাঠিয়ে দিতে বলা হয়েছে। অথবা বিস্তারিত জানতে উপরোক্ত নাম্বার গুলোতে অফিস টাইমে কল করতে বলা হয়েছে।
কুয়ালালামপুর হাইকমিশনের ইমেইল এড্রেসে আপনার তথ্য পাঠিয়ে দেয়া পর ইমেইল সেন্ট হওয়ার প্রমানটি প্রিন্ট করে নিজের সাথে রাখুন।

আপনার পাঠানো তথ্যের ভিত্তিতে একটি অফিসিয়াল রিপোর্ট তৈরি করে তা মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হবে যাতে করে সবার মালয়েশিয়া গমনে বিশেষ সুযোগের মাধ্যমে কোন অসুবিধা না হয়।

আরও পড়তে ক্লিক করুন 
👇
আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার হার বেড়েছে, আজ আরও ১০৮ জন সুস্থ হওয়ার খবর প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
👇
মালয়েশিয়ার সব পুলিশকে অভিশাপ দিয়ে  মৃত্যু কামনা করায় এক তরুণীকে ৩ মাসের জেল ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা
👇
কে বুঝবে লাখো প্রবাসীর আর্তনাদ, যদি মালয়েশিয়ার বাংলাদেশী ব্যবসায়ীগণ অসহায় প্রবাসীদের পাশে না দাঁড়ায়?

সম্প্রতিক মার্চ-এপ্রিলে মালয়েশিয়া সরকার লকডাউন ঘোষণা করছে বিষয়টা আমার সবাই জানি।মূলত লকডাউন চলাকালীন সময়ে আপনার রিটার্ন ডেট যদি হয়ে থাকে তাহলে আপনার কি কি করনীয় কি হতে পারে নিচে সেই বিষয়ে আলোচনা করা হলঃ

মালয়েশিয়াতে আবারও প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই আপনার টিকেটের মেয়াদ বাড়াতে হবে। এক্ষেত্রে...
প্রথমত, আপনি যেখান থেকে টিকিট কিনেছেন যে অফিস থেকে সে অফিসের সাথে যোগাযোগ করুন,
এবং আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন ঐ এয়ারলাইন্সের পেইজে একটা কন্টাক্ট নাম্বার পাবেন সেখানে আপনি যোগাযোগ করুন, নতুবা ইনবক্স করুন।

আপনি যদি অনলাইনে টিকিট করে থাকেন তাহলে অনলাইনে ডেট আরো বাড়িয়ে নিতে পারবেন।
আপনার ভিসার সময়সীমা যদি সীমিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ এম্বাসির উপরে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার তথ্যগুলো ইমেইল করুন।

আপনার ভিসা যদি বৈধ কোম্পানির নামে হয়ে থাকে কিংবা বস এজেন্টের নামে হয়ে থাকে তাহলে তার কাছ থেকে একটি নথিপত্র বা কনফার্মেশন লেটার সংগ্রহ করে আপনার নিজের কাছের সংরক্ষনে রাখুন ভবিষ্যতে আপনার ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এই কাগজটি কাজে আসতে পারে।

আপনি যদি মালয়েশিয়ায় টিকিট করে থাকেন তাহলে অবশ্যই মালয়েশিয়া এবং বাংলাদেশ দুইটা ফোন নাম্বার তারা চেয়েছিল আপনার বাংলাদেশের নাম্বারটাতে ওই বিমান অফিস থেকে অবশ্যই আপনাকে মেসেজ দিয়েছে বা দিবে আপনি সেই মেসেজটিতে কি নির্দেশনা দেয়া আছে সেটা ফলো করুন। আপনি যেই এয়ারলাইন্সের টিকিট করেছেন সেই এয়ারলাইন্সের একটি করে ওয়েবসাইটে পেইজ আছে আপনি পেইজে তাদেরকে আপনার টিকিটের একটি ছবি পাঠিয়ে দিন তারা সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.