আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার হার বেড়েছে, আজ আরও ১০৮ জন সুস্থ হওয়ার খবর প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

মালয়েশিয়াতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা যেন কমছেইনা। সাথে সাথে প্রতিদিনই আসছে আসছে সুস্থতার খবর যা মালয়েশিয়ায় বসবাসরত নাগরিকদের মনে এই রোগ প্রতিরোধের সাহস যুগিয়েছে। এদিকে সারা বিশ্বে দিন দিন এমন অবস্থা হচ্ছে যে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি আরও



ভয়ানক পর্যায়ে চলে গেছে। তবে মালয়েশিয়ার হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসা ও করোনা টেস্ট করতে হিমশিম অবস্থায় থাকলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসা সেবার কোন ত্রুটির রাখা হয়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজারের বেশি হবেনা এবং ইতিমধ্যেই প্রায় ৬ হাজার রোগী চিকিৎসা দেয়ার অগ্রিম ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে প্রতিদিন আক্রান্তের খবর প্রকাশ করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন আরও ১৪২ জন

করোনায় আক্রান্ত হয়েছে যার ফলে মোট আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ২৯০৮ জনে এসে পৌঁছেছে। আজ আরও বেশ কিছু করোনা টেস্ট করা হয়েছে যার ফলাফল এখনো অপেক্ষমাণ রয়েছে। এদিকে, ১০৮ জনকে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে যার মধ্যে ৬৬ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় তীব্রভাবে

আক্রান্ত। শ্বাসপ্রশ্বাসের জন্য সকল ধরনের জরুরী সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, আজও ২ জন মৃত্যু খবর প্রকাশ
করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যন্ত মালয়েশিয়ায় ৪৫ জন কোভিড-১৯ এ মহামারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
আরও পড়তে ক্লিক করুন 
👇
বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অতিসত্বর কুয়ালালামপুর হাইকমিশনে ই-মেইল করার আহ্বান বিস্তারিত পড়ুন
👇
কয়েক লক্ষ শ্রমিকের জীবন ঝুঁকিতে, একই রুমে গাদাগাদি অবস্থা, করোনার ঝুঁকি নিয়ে কাজে যেতে বাধ্য করছে অনেক কোম্পানি।
👇
মানবসম্পদ মন্ত্রণালয়ঃ শ্রমিকদের বেতন প্রস্তুত করতে দুইজন এইচ'আর কর্মকর্তাকে অফিসে যাওয়া নির্দেশ।
👇
কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান
এদিকে আজ দুপুর পর্যন্ত ১০৮ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট ৬৪৫ জন সুস্থ হয়েছে। আরও বেশ কয়েকজন সুস্থ হচ্ছেন যাদেরকে ২-৩ দিনের মধ্যেই রিলিজ দেয়া সম্ভব হবে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত চেষ্টা করে যাচ্ছেন মালয়েশিয়াকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.