সিঙ্গাপুরে আবারও নতুন করে ১০ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত, পড়ুন বিস্তারিত

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজ এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে, দেশটিতে নতুন করে আজ

আরও ৭৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে যার মধ্যে ১০ জনই বাংলাদেশি প্রবাসী। আক্রান্তদের মধ্যে ৮ জন লং টার্ম পারমিট হোল্ডার এবং বাকি ২ জন ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। আজকের আক্রান্ত ১০ জন মিলিয়ে এই পর্যন্ত ৩০ জন প্রবাসী বাংলাদেশী সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ জন এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন এবং বাকি ২৬ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। সিঙ্গাপুরে বর্তমানে ১ হাজার কোভিড-১৯ এ আক্রান্ত
রয়েছেন এবং আজ আরও ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে তবে আজ কোন মৃত্যুর খবর প্রকাশিত হয়নি। সিঙ্গাপুরে এই এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।এদিকে আজকের আক্রান্ত ৭৪ জনের মধ্যে ২০ জন ইউরোপ, অঅস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা,আফ্রিকা, এবং এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণ করে সিঙ্গাপুরে প্রবেশ করেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৯ জন পূর্ববর্তী গনজমায়েত এর সাথে অথবা আক্রান্ত রোগীদের
সংস্পর্শে আসার ফলে আক্রান্ত হয়েছে এবং ২৫ জনের আক্রান্তের সঠিক খবর পাওয়া জায়নি
এদিকে আজ আরেকটি নতুন ক্লাস্টার লি আ মুই নামক একটি বৃদ্ধাশ্রম থেকে ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আরেকটি ডরমিটরিতে ২ জন আক্রান্ত হয়েছে এবং ওয়েস্টলাইট নামক একটি ডরমিটরিতে ২ জন, এস ১১ ডরমেটরি থেকে ৬ জন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।

সিঙ্গাপুরে ৪৫৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ২৯১ জনের অবস্থা ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডি রিসোর্ট চিকিৎসা দেওয়া হচ্ছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.