অবশেষে আড়াই হাজার প্রবাসীকে খাদ্যসামগ্রী বিতরণ করলে জোহর প্রদেশে বাংলাদেশী ব্যবসায়ী।

মালয়েশিয়াতে চলমান টানা ১ মাসের লকডাউনের প্রথম ২ সপ্তাহের ব্যবধানেই অনেক প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে খাদ্যের অভাব। চিরাচরিত কথা, যে

 বেশির ভাগ প্রবাসীদের কাছেই বাড়তি কোন টাকা থাকেনা যে ১-২ মাস বসে বসে খাবে, যা রোজগার তার সামান্য কিছু পকেটে রেখেই বাকি সব দেশে পরিবারের জন্য, দেশে অর্থনীতি চাকা মজবুত হওয়ার জন্য৷ চলামনা এই লকডাউনে বেতন পাওয়া নিয়ে অনিশ্চিত প্রবাসীরা খাবারের চিন্তায় যখন প্রায় দিশেহারা ও উদ্বিগ্ন, বিদেশ নামক মরুভূমিতে যখন কারো কাছে বিনামূল্যে ১ কেজি চাল, ডাল, তেল পাওয়া যেমন কষ্ট সাধ্য ও দুস্কর বিষয় ঠিক তখনই আঁধারের মাঝে আলোর দিশারি হয়ে এলেন

মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বাংলাদেশি প্রতিষ্ঠিত তরুন ব্যবসায়ী মিজান।  গত সোমবার ও মঙ্গলবারে জোহর বাহরুর তামান তামপই এলাকায় প্রায় আড়াই হাজার বাংলাদেশি প্রবাসীকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল ডাল, তেল ইত্যাদি বিতরণ করেন। এই মুহুর্তে সবচেয়ে দরকারী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হয়েছে।

"অভিবাসী কন্ঠ এডমিনের পক্ষ থেকে তামান তামপইতে বসবাসকারী হাসান নামের একজন প্রবাসীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে এমন এক পর্যায়ে প্রয়োজনীয় চাল ডাল কেনার জন্যও বাংলাদেশীরা ঘর থেকে বের হয়ে মুদি দোকানে যেতে ভয় পাচ্ছেন সবাই। কারণ অনেকেই পুলিশের সাথে কথা বলতে পারেনা, বা সঠিক উত্তর না দিতে পারার ভয়ে। আমাদের এই পুরো এলাকার বাংলাদেশীদের জন্য মিজান গ্লোবালের মালিক মিজান ভাই যা করেছেন এটা মালয়েশিয়ার মাটিতে এইভাবে আর কেউ করতে দেখিনাই।  উনি আসলেই অনেক ভাল মানুষ"

প্রবাসীদের এই চরম দুর্দিনে খাদ্যসামগ্রী বিতরণ করে মালয়েশিয়ার বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।  শুধু মিজান সাহেব নয় পুরো মালয়েশিয়াতে তার মত বেশ কয়েক স্বল্প পরিসরে যা পারেন সাধ্যমতো অসহায় খাদ্যসংকটে থাকা প্রবাসীদের সাহায্য করছেন। কুয়ালালামপুরে বাংলাদেশী কমিউনিটির একটি অংশ ফেসবুকে

খাদ্য সহায়তা প্রদান করার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন যে কারো খাদ্যসঙ্কট দেখা দিলে ফেসবুকে প্রদত্ত একটি অনলাইন ফর্ম পুরন করে পাঠিয়ে দিলেই পৌঁছে যাবে নির্দিষ্ট খাদ্যসামগ্রী।
সত্যি বিদেশের মাটিতে এই ধরনের কার্যক্রম অভাবনীয় ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিঃদ্রঃ জোহর বাহরুতে যদি কোন প্রবাসীর খাদ্য সহায়তার প্রয়োজন হয় তাহলে মিজান সাহেবের ব্যক্তিগত ফোন নাম্বার 0167949526 এ কল করে জানানোর অনুরোধ করেছেন তিনি

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.