মালয়েশিয়া সরকার ঘোষিত নতুন যে ১১টি আদেশ না মানলে গ্রেফতার যা জানতেই হবে আপনাকে

মালয়েশিয়াতে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর

অবস্থানে চলে গেছে। বিনা কারণে রাস্তা বের হলেই গ্রেফতার বা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হচ্ছে। সরকারের তরফ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা MCO এর বিধিনিষেধ আরও কঠিন ও পরিবর্তন আনা হয়েছে। চলাকালীন এম'সি'ওর ১১ টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে।
নিচে ১১ টি বিধিনিষেধ আলোচনা করা হলঃ

১. সুপারমার্কেট, রেস্তোঁরা, পেট্রোল স্টেশন এবং খাবার ডেলিভারি প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। রাত ৮ টার পর থেকে পুলিশকে খাবার কেনা অযুহাত দেয়া যাবেনা, বরং গ্রেফতার হবেন।

২. আপনার নিত্য প্রয়োজনীয় জরুরী জিনিসপত্র বা খাবার দাবার কিনার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে অবশ্যই একজনের বেশি ২ জন থাকা যাবেনা।
গাড়ীতে ১ জনের বেশি ২ জন দেখলেই গ্রেফতারের নির্দেশ রয়েছে।

৩. বাসায় বাসায় খাবার ডেলিভারি দেয়া প্রতিষ্ঠান ফুডপান্ডা বা গ্রাব ইটস ইত্যাদির মাধ্যমে খাবার অর্ডার করলে ডেলিভারি ম্যান থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে এবং কেউ কারো হাত স্পর্শ করতে পারবেনা৷

 ৪. রাস্তা প্রতিটি পয়েন্টে পয়েন্টে রোডব্লক থাকবে কোন অপরাধ করলে পুলিশ থেকে দৌড়ে পালানোর বৃথা চেষ্টা করবেন না, আপনি দৌড়ে পালিয়ে নিজেকে লুকাতে পারবেন না৷

৫. বাইরের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ানদের ফিরিয়ে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হবে এক্ষেত্রে তাদের ফ্যামিলির লোকজন সেখানে যেতে পারবেনা।  ফ্যামিলির বাকি সদস্যদের মানষিকভাবে শক্ত থাকবে হবে।

৬. গণপরিবহন যেমন বাস ট্রেন ইত্যাদি সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৫টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে তাই অন্য কোনও সময়ে ট্রেন বাস ইত্যাদির জন্য অপেক্ষা করতে গিয়ে গ্রেফতার হওয়া থেকে নিজেকে বাঁচান।

৭. বেসরকারী যানবাহনগুলি কেবল সকাল 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত অনুমোদিত তাই এর পরবর্তী সময়ে  কার্ফিউ বলবৎ থাকবে। গাড়ি নিয়ে বের হলেই গ্রেফতার।

৮. ট্যাক্সি এবং ই-হিলিং পরিষেবাগুলি প্রতিদিন সকাল 6 টা থেকে রাত 10 টা অবধি পাওয়া যাবে তবে সামাজিক দূরত্বের কথা মনে আছে বিশেষত আপনি যখন গাড়িতে থাকবেন তখন

৯. বাণিজ্যিক যানবাহনগুলো দেশের জরুরি কাজে নিয়োজিত থাকবে তাই সকাল ৭ থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত চলবে৷

১০. বিনোদনমূলক, সামাজিক এবং ধর্মীয় কার্যক্রমগুলো 100% অনুমোদিত নয় তাই দয়া করে
কোন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা গনজমায়েত না করে ঘরের ভিতর নামাজ বা ইবাদত পালন করুন।

১১. প্রতিটি ফেস মাস্কগুলোর খুচরা দাম সর্বোচ্চ ১ রিঙ্গিত ৫০ সেন করে নির্ধারণ করা হয়েছে সুতরাং দেশের স্বার্থে জনগণের স্বার্থে এর দাম কমানো হয়েছে বেশি দিয়ে যেন কেউ না কিনে অথবা দাম বেশি রাখলে অভিযোগ করার কথা বলা হয়েছে।

মালয়েশিয়ার নতুন এই ১১টি কঠোর আইন মেনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি দেশকে সুরক্ষিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং এই আইনগুলো মেনে চলুন ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.