সেলাঙ্গরে আগামী ৩১ মে পর্যন্ত মসজিদ বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হয়েছে, তারাবী'র নামাজ ঘরে পড়ার পরামর্শ, সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ
মালয়েশিয়ার সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ আজ একটি নির্দেশনা জারি করে বলেন, জুমার নামাজসহ মসজিদে জামাত ভিত্তিক সকল নামাজের স্থগিতাদেশ আরও বাড়িয়ে আগামী ৩১ মে ২০২০ পর্যন্ত করা হয়। দলবদ্ধ না হয়ে বা জামাতবদ্ধ না হয়ে ব্যক্তিগতভাবে বাসায় নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন তিনি। মহামান্য সুলতানের প্রাইভেট সেক্রেটারি দাতুক মোঃ মুনির বানি আজ এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতি এই সময়ের আগে স্বাভাবিক পর্যায়ে আসলে এই স্থগিতাদেশ আবারও উঠিয়ে নেয়া হবে। সেলাঙ্গর ইসলামিক ধর্মীয় কাউন্সিল ও সেলাঙ্গর ইসলামিক ধর্মীয় বিভাগ একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে এই সিদ্ধান্তটি বাড়িয়ে চূড়ান্ত করা হয়। জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ এবং আসছে রমজানের তারাবিহ নামাজ ঘরে বসে আদায় করার সিদ্ধান্ত জানানো হয়েছে। মালয়েশিয়ার সুলতান আরও বলেছেন যে, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে যা যে সবাই সঠিকভাবে মেনে চলে, নিজেকে
সবসময় জীবানুমুক্ত এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সেলাঙ্গর রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কেউ যেন কোন ধরনের মিথ্যে নিউজ প্রকাশ না করে সেই বিষয়েও হুশিয়ারি দেন তিনি। রাজ্যের সকল মুসলমানগণকে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে কোভিড-১৯ পরিস্থিতির নিরসনের দোয়া করার তাগিদ দিয়েছেন তিনি পাশাপাশি আসছে রমজান মাস উপলক্ষে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা রোজা পালনে শুভকামনা জানিয়েছেন।

No comments