মালয়েশিয়ার অবৈধদের ফিরিয়ে নিতে রাজী বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, ৬ই জুন ১ম ফ্লাইট: প্রতিরক্ষামন্ত্রী
মালয়েশিয়ায় ইমিগ্রেশন কারাগারে বন্দী থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রস্তাবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপাল সরকার রাজি হয়েছে। এক্ষেত্রে সকল বন্দীদের করোনা টেস্ট করার পর যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদেরকে শুধুমাত্র ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার সরকার অনিবন্ধিত বা অবৈধ অভিবাসী শ্রমিকদের প্রত্যাবাসনে সম্মতি দেয়ার জন্য তিনটি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব। গেল বৃহঃস্পতিবার (২৭শে মে) কুয়ালালামপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বক্তব্য প্রকাশ করেছেন। বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন, সেমেনিয়েহ ইমিগ্রেশন এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) ইমিগ্রেশন কারাগারে বন্দী প্রায় ৪,৩৯৯ জন আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসীদের কোভিড-১৯ এর স্ক্রিনিং টেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার অবৈধদের ফিরিয়ে নিতে ইতিমধ্যেই সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৬ জুন ক্যাম্পে বন্দী অবৈধদের ১ম ব্যাচকে ইন্দোনেশিয়া ফেরত পাঠানো হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন যে, ইন্দোনেশিয়া দূতাবাসের প্রতিনিধিগণ তাদের নাগরিকদের যাদের পাসপোর্ট বা কোন ধরনের ট্রাভেল ডকুমেন্টস নেই তাদের ডকুমেন্টেশন সংক্রান্ত বিষয়ে ক্যাম্পে প্রবেশ করতে পারবেন।
তিনি আরও বলেন, নেপাল এবং বাংলাদেশও এই বিষয়ে সম্মতি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ নেপাল এবং বাংলাদেশ হাইকমিশনের সাথেও তাদের দেশের নাগরিকদের নির্বাসন বা ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেছে। যার মধ্যে ২৪৬ জন নেপালি এবং বাংলাদেশের ২,৪৭৬ জন বন্দী রয়েছে। পুরো মালয়েশিয়াতে ১৩-১৪টি ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প রয়েছে এক্ষেত্রে সব মিলিয়ে ঠিক কতজন বন্দী রয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি।
এদিকে কম্বোডিয়া দূতাবাসও তাদের ৭৬ জন নাগরিকদের ফিরিয়ে নিতে রাজী হয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুকু ফয়জ্যাসিয় বলেছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদেরকে বৈধ ভিসা বা কোন ডকুমেন্টস ছাড়াই অবস্থান, ভিসা শেষ হওয়ার পরেও অবস্থান এবং জাল ভিসা বা নথিপত্র রাখাসহ বিভিন্ন ইমিগ্রেশন বিধিমালা ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করেছে।
ফয়জাস্যাহ জানিয়েছেন, শ্রমিকরা বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন কারাগারে আটক রয়েছে এবং কুয়ালালামপুরে ইন্দোনেশিয়ান দূতাবাস তাদের কনস্যুলার সুবিধা প্রদান করেছে।
বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোন ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ডেইলি স্টার এর একটি প্রতিবেদনে হাইকমিশনের একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে ডিটেনশন ক্যাম্পে ঠিক কতজন বাংলাদেশি বন্দী রয়েছেন তা সঠিকভাবে বলতে পারেননি। তবে তিনি জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ মিশনের বিশেষ ফ্লাইট এবং যখন মালয়েশিয়া এবং বাংলাদেশের বিমান চলাচল স্বাভাবিক হবে তখন সাধারণ রেগুলার ফ্লাইট গুলোর মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নেয়া কার্যক্রম শুরু হবে৷ তবে নির্দিষ্ট করে কয় তারিখ থেকে শুরু হবে তা নিশ্চিত করে জানানো হয়নি।
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিদিনের নিউজ গুলো বাংলায় পেতে আমাদের পেইজের সাথে থাকুন। আপনার সমস্যা, সুবিধা অসুবিধা, পরামর্শ ও জানাতে আমাদের পেইজে মেসেজ করুন।
পেইজ লিংকঃ সরাসরি যেকোনো তথ্য জানতে ইনবক্সে মেসেজ করুন।
অভিবাসী কন্ঠ
https://www.facebook.com/ovibashi/
https://www.facebook.com/ovibashi/
এছাড়াও মালয়েশিয়ার প্রবাসীদের জন্য যে গুরুত্ব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। পরবর্তী যেকোনো নতুন খবর পেয়ে যাবেন খুব সহজেই।
ইউটিউব চ্যানেল লিংকঃ
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
অভিবাসী কন্ঠের সাথেই থাকুন।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।


No comments