মালয়েশিয়ার অবৈধদের দেয়া অফারটি শেষ, সাধারণ ক্ষমার কোন সুযোগ নেই। প্রতিরক্ষামন্ত্রী
কোভিড-১৯ এর জন্য হেলথ স্ক্রিনিং টেস্ট করতে এগিয়ে আসার জন্য আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসীদের অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার মত যে সুযোগ দেয়া হয়েছিলো তা শ্ব হয়ে গেছে। আগে যা ঘোষণা করা হয়েছিল যেটি আমি নিজেই ঘোষণা করেছিলাম, তা ছিল তাদের হেলথ স্ক্রিনিং টেস্ট করার জন্য এগিয়ে আসতে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না বা গ্রেফতার করা হবেনা বলে জানানো হয়েছিল।
রবিবার (৩১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিন্তু তখন কেউ এগিয়ে আসেনি এবং অফারটি এখন শেষ হয়ে গেছে।সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) বলেছিলেন যে, আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসীদের খুজে বের করা ও গ্রেফতার অভিযান স্বাভাবিকভাবেই পরিচালনা অব্যাহত রাখবে ইমিগ্রেশন বিভাগ।
অবৈধ অভিবাসীদের আটক করে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে গুলোতে রাখা হবে। যারা কোভিড-১৯ এ আক্রান্ত হবেন তাদের চিকিৎসা দেয়া হবে এবং যারা আক্রান্ত হবেন না তাদেত নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, আমরা বর্তমানে এটাই করছি।
উল্লেখ্য যে, গত ২২ শে মার্চ, প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ঘোষণা করার মাধ্যমে অবৈধদের আশ্বস্ত করেছিলেন যে তারা যেন কোভিড-১৯ এর জন্য হেলথ স্ক্রিনিং টেস্ট করতে আসে, তাদের ভিসা আছে কি নেই তা যাচাই করা হবেনা। ভিসা না থাকলেও কাউকে গ্রেফতার করা হবেনা বলে জানিয়েছিলেন তিনি।
কিন্তু বাস্তবতার বিষয় হল অবৈধ অভিবাসীদের মাঝে এক ধরনের ভয়ভীতি কাজ করেছিলো, অবৈধদের গ্রেফতার করা হবেনা বিষয়টি বুঝতে পারেনি। গ্রেফতার আতংকেই কেউ কোভিড-১৯ টেস্ট করতে যায়নি। কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় হঠাৎ বিদেশিদের মাঝে কোভিড-১৯ এর সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার পর সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসে অবৈধদের বিভিন্ন রেডজোন গুলো থেকে গ্রেফতার করেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রেফতারের পর তাদেরকে ইমিগ্রেশন কারাগারে পাঠানোর পর কারাগারের ভিতরেই বড় ধরনের বিপদ ঘটে যায়। ইমিগ্রেশন কর্মকর্তা ও সদস্যরা সহ বহু আক্রান্তের ঘটনা ঘটেছে।
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিদিনের নিউজ গুলো বাংলায় পেতে আমাদের পেইজের সাথে থাকুন। আপনার সমস্যা, সুবিধা অসুবিধা, পরামর্শ ও জানাতে আমাদের পেইজে মেসেজ করুন।
পেইজ লিংকঃ সরাসরি যেকোনো তথ্য জানতে ইনবক্সে মেসেজ করুন।
অভিবাসী কন্ঠ
https://www.facebook.com/ovibashi/
https://www.facebook.com/ovibashi/
এছাড়াও মালয়েশিয়ার প্রবাসীদের জন্য যে গুরুত্ব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। পরবর্তী যেকোনো নতুন খবর পেয়ে যাবেন খুব সহজেই।
ইউটিউব চ্যানেল লিংকঃ
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
অভিবাসী কন্ঠের সাথেই থাকুন।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।


No comments