মালয়েশিয়ার বাড়ি মালিকদের প্রতি DBKL, অবৈধদের রুম ভাড়া দিলে ইমিগ্রেশন আইনে শাস্তি
মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি হল (DBKL) বাসার মালিকদেরকে অবৈধ অভিবাসীদের ভাড়া না দেয়ার মত আইনবিরোধী কাজ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ইমিগ্রেশন বিভাগ, পুলিশ এবং সিভিল ডিফেন্স এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলো অন্যান্য সরকারি এজেন্সি গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শহরের পুসাত বান্দার উতারা এলাকায় তদন্ত করেছে।
ডিবিকেএল এর একজন মুখপাত্র মালয়েশিয়ার সংবাদ মাধ্যম এফ'এম'টিকে জানিয়েছেন যে, ডিবিকেএল গত ১৪ই মে ঐ এলাকার বাসার মালিকদের প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছিলো যাতে কোন আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসীরা সেসব বাসায় না বসবাস করে বা ভাড়া যেন না দেয়া হয় সেই বিষয়ে তাদের সহযোগিতা করতে। তবে চিঠিতে হুশিয়ারি দেয়ার মত কোন ভাষা ছিলনা।
এটি কেবল বাড়ির বা বাসা মালিকদের জন্য একটি বিজ্ঞপ্তি ছিল, বাড়ি মালিকদের আইনি বিচ্যুতির বিষয়ে চিন্তা করার দরকার নেই। সরকার কর্তৃক নির্ধারিত সমস্ত আইন মেনে চলা দেশের জনসাধারণের দায়িত্ব। ইমিগ্রেশন বিধান ১৯৫৯ অনুসারে, অবৈধ অভিবাসীদের বাসা ভাড়া দেয়ার বিষয়টি অবৈধদের সুরক্ষা দেয়া হিসেবে বিবেচিত হবে এবং আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।
অবৈধ অভিবাসীদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকি খুব বেশি রয়েছে। গত ১ মাসের ভিতর অবৈধদের খুব বেশি পরিমাণে আক্রান্তের পর নানা আলোচনা ও সমালোচনা চলছে। পুত্রাজায়া থেকে ইতিমধ্যেই আটককৃত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয়া হয়েছে। তবে কোভিড-১৯ পরীক্ষার পর ফলাফল যাদের নেগেটিভ আসবে তাদের ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু করা হবে।
ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য মালয়েশিয়া অ্যাগ্রো এক্সপোশন পার্ক সেরডাং, এর বিষয়ে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিদিনের নিউজ গুলো বাংলায় পেতে আমাদের পেইজের সাথে থাকুন। আপনার সমস্যা, সুবিধা অসুবিধা, পরামর্শ ও জানাতে আমাদের পেইজে মেসেজ করুন।
পেইজ লিংকঃ সরাসরি যেকোনো তথ্য জানতে ইনবক্সে মেসেজ করুন।
অভিবাসী কন্ঠ
https://www.facebook.com/ovibashi/
এছাড়াও মালয়েশিয়ার প্রবাসীদের জন্য যে গুরুত্ব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। পরবর্তী যেকোনো নতুন খবর পেয়ে যাবেন খুব সহজেই।
ইউটিউব চ্যানেল লিংকঃ
https://www.youtube.com/channel/UCs7btzzu_EqvVqQwuE7nMRA
অভিবাসী কন্ঠের সাথেই থাকুন।
অভিবাসী কন্ঠ, সবসময় প্রবাসীদের কথা বলে।


No comments