মালয়েশিয়াতে ঈদ উপলক্ষে যে কাজ গুলো করলেই গ্রেফতার হতে পারেন! জেনে নিন বিস্তারিত

মালয়েশিয়ার কোভিড-১৯ পরিস্থিতি অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো ও ঈর্ষনীয় অনস্থানে রয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই আজ আপনি একজন শ্রমিক, কর্মকর্তা কিংবা ব্যবসায়ী হিসেবে আবারও নিজ কর্মে ফিরে যেতে পেরেছেন। শর্তসাপেক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা পুনরায় চালু করার অনুমতি দিয়েছে চলতি মাসের ৪ তারিখ থেকে।

প্রতিবারের মত এবারের ঈদ আপনাকে পালন করতে হিবে সম্পূর্ণ ভিন্নভাবে, নতুন সাধারণ একটি পরিবেশের মধ্যে দিয়ে হবে ঈদ উদযাপন। ঈদকে সামনে রেখে মালয়েশিয়াতে একজন অভিবাসী কর্মী হিসেবে আপনাকে অবশ্যই সরকারের বেধে দেয়া কিছু নিয়ম মেনে চলতেই হবে। মালয়েশিয়ার নিয়ম ভঙ্গ করলে যে গ্রেফতার হবেন না এই নিশ্চয়তা অন্তত কেউ দিতে পারবেন না। অভিবাসী কন্ঠ ডট কম আজ আপনাদের সতর্কবার্তা দেয়ার উপলক্ষেই প্রতিবেদনটি প্রকাশ করেছে যা শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে আপনি অনেক তথ্য মিস করব ফেলবেন।

কি কি বিষয় অবশ্যই জেনে রাখতে হবে সবকিছুই নিম্নে বিস্তারিত আলোচনা করে হয়েছে

★মালয়েশিয়ায় ঈদের নামাজের জামাতঃ মালয়েশিয়ার মসজিদ গুলোতে কতজন প্রবেশ করতে পারবে তা রাজ্য ভিত্তিক ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক মুসল্লীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ মসজিদে নামাজ আদায়ের অনুমতি পাবে। একজন অভিবাসী কর্মী হিসেবে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের সুযোগ পাবেন কিনা এটা নিশ্চিত নয়। তবে সাহস করে ব্যক্তিগতভাবে মসজিদ ছাড়া অন্য কোথাও ঈদের নামাজের আয়োজন করতে পারবেন না। আবেগের বসত ভূলেও কাজটি করা যাবেনা। স্থানীয়দের অভিযোগে সবাইকে জেলে যেতে হবে।

★আত্মীয় বা বন্ধুর বাসায় বেড়ানো বা ঘুরতে যাওয়াঃ
মালয়েশিয়া বিগত ঈদের সময় গুলোতে প্রবাসীরা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি, বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য একে অপরের বাসায় গিয়ে বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন করতেন যা এবারের ঈদে পারবেন না। অবশ্যই না, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে এসব কার্যকলাপ না করতে বলা হয়েছে।

★এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া
এই ঈদে এক রাজ্য থেকে আরেক রাজ্যে একজন অভিবাসী কর্মী বা বিদেশি নাগরিক হিসেবে আপনি যেতে পারবেন না। শুধুমাত্র ঈদেই নয় শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এখনো চলমান সুতরাং এটা এই CMCO এর পুরো সময়েই কার্যকর। প্রতিবার যেমন ঈদ উপলক্ষে কুয়ালালামপুর, পেনাং, পেরাক, জোহর, মালাক্কা, তেরেঙ্গানু, কুয়ান্তান ইত্যাদি রাজ্য গুলোতে প্রবাসীরা ঘুরতে যেতেন তা এবার আর পারবেন না। সুতরাং অন্যান্য বারের মত ঈদ মনে করে কোথাও যাওয়ার চিন্তা বাদ দিয়ে দিন।

★ওপেন হাউজ বা বুফে বা দলবদ্ধ খাবার আয়োজনঃ
ঈদ উপলক্ষে আমাদের প্রবাসী ভাইগন সহকর্মী, ববন্ধুবান্ধবদের সাথে নিয়ে একসাথে জড়ো হয়ে পোলাও, বিরিয়ানি কিংবা ভূনা খিচুড়ির মত মজাদার খাবারের আয়োজন করেন। যা এবার করা যাবেনা। আপনি চাইলে করতে পারেন তবে স্থানীয়দের অভিযোগে পুলিশ বা ইমিগ্রেশন চলে আসতে পারে। সুতরাং সাবধান।

★ঈদের কোলাকুলিঃ ঈদ উপলক্ষে আমরা মুসলিম হিসেবে কোলাকুলি ও করমর্দন বা মোসাবা করে থাকি যা ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। মুসলমানদের কোলাকুলির মাধ্যমে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বোধ বেড়ে যায় যা এবার করা যাবেনা। বাইরে গিয়ে তো ভূলেও করা যাবেনা। এই অভ্যাসটা অন্তত কস্ট করে সামলে নিতে হবে এবার।

★গানবাজনা/পার্টিঃ ঈদ উপলক্ষে কর্মী ভাইগন এই ধরনের পার্টির আয়োজন বাসায় কিংবা কর্মী হোস্টেল গুলোতে প্রতিবারই করা হয়ে থাকে কিন্তু এবার পারবেন না। পার্টির মত  দলবদ্ধ হয়ে কোন ধরনের নাচানাচি, গানবাজনা ইত্যাদির মত কাজ গুলো করা যাবেনা।

শর্তসাপেক্ষে আপনার চলাচলের উপর নিয়ন্ত্রণ ও নজরদারি থাকবে। চাইলেও আগের মত যে কোন কিছুই করতে পারবেন না। স্থানীয় নাগরিকেরা কোন ধরনের অভিযোগ করলেই পুলিশ আসতে দেরি হবেনা। আপনারা অনেকেই এগুলা জানেন এবং মেনে চলবেন তারপরও কিছু মানুষ যদি অন্তত সাবধান হয় সেটা আমাদের স্বার্থকতা। মালয়েশিয়া থাকুন, আইন মেনে চলুন, মালয়েশিয়ার আইনকে শ্রদ্ধা করুন।

আরও পড়তে পারেন
👇
কুয়ালালামপুরে ইমিগ্রেশন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশীসহ ৩৫ জন করোনায় আক্রান্ত।
👇
বিদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন


মালয়েশিয়ার সকল নিউজ সবার আগে পেতে আমাদের পেইজ গুলো ফলো/লাইক দিয়ে রাখুন

অভিবাসী কন্ঠ 

মালয়েশিয়া প্রবাস বাংলা নিউজ

মালয়েশিয়া প্রবাসী কল্যাণ-Malaysia Probashi            
মালয়েশিয়ার যে কোন নিউজ আমাদের জানাতে পারেন, আপনার সুবিধা অসুবিধার সকল বিষয়ে কোন ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের মেসেজ করে জানাতে উপরের পেইজ গুলোর ইনবক্সে ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.