ব্রেকিং নিউজঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী করোনা ঝুঁকি সন্দেহে ১৪ দিনের হোম কোয়ারেনটাইনে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন আজ থেকে ১৪ দিনের কোয়ারেনটাইনের থাকবেন। অর্থাৎ করোনা ঝুঁকি থাকার কারণে আগামী ১৪ দিন নিজেকে সবার কাছ থেকে আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের পরবর্তী একটি সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তার করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঐ কর্মকর্তা সভায় অংশ গ্রহণের ফলে প্রধানমন্ত্রী সহ অন্যান্য সবার করোনা সংক্রমণের ঝুঁকি সন্দেহের ভিত্তিতে প্রধানমন্ত্রী আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।
তবে, তানশ্রী মুহিউদ্দিন আজ সকালে কোভিড-১৯ এর হেলথ স্ক্রিনিং করেছেন যার ফলাফল নেগেটিভ এসেছে অর্থাৎ তাঁর শরীরে করোনা ধরা পড়েনি। তবে তিনি আরও সুনিশ্চিত হওয়ার জন্য এবং ঝুঁকি এড়াতে আগামী ১৪ দিন কোয়ারেনটাইনে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷
শুধু তিনিই নন, সভায় উপস্থিত সকলকেই কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

No comments