মালয়েশিয়ায় জালান তিকুস বা ইঁদুরের মত প্রবেশে কড়া নজরদারির তথ্য দিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন যে, মালয়েশিয়াতে বর্ডার দিয়ে, নৌকায় করে, বা ভিন্ন উপায়ে বৈধ কোন ট্রাভেল ডকুমেন্টস ছাড়াই প্রবেশ করা অভিবাসীদের মধ্যে কিছু সংখ্যক গ্রেফতার করা সম্ভব হয়েছে তবে যার বেশি সংখ্যক এখনো ধরা পড়েনি।

মালয়েশিয়াতে বর্ডার ক্রস হয়ে প্রবেশকারীদের জালান তিকুস বা লোরং তিকুস বলে অভিহিত করা হয়। এইভাবে জালান তিকুস বা অবৈধ অভিবাসীদের অবৈধ প্রবেশে কড়া নজরদারি বাড়ানোর কথা বলেছেন তিনি৷ জালান তিকুস বলতে ইদুরের মত প্রবেশ বুঝানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সরকার সশস্ত্র বাহিনীর নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যাতে যত মালয়েশিয়া অবৈধভাবে প্রবেশের সকল

বিষয় গুলোকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হবে। দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরো উল্লেখ করেন
মালয়েশিয়াতে এখনো বৈধভাবে বিদেশিদের প্রবেশের অনুমতি নেই। সারা বিশ্বের চলমান এই করোনা পরিস্থিতিতে কেবল মালয়েশিয়ার নাগরিকদের বিভিন্ন দেশ থেকে প্রবেশের বিশেষ অনুমতি রয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ার নাগরিকগণ মালয়েশিয়াতে প্রকাশের পরপরই তাদেরকে 14 দিনের জন্য কোয়ারেনটিন নিশ্চিত করা হয়।

বিভিন্ন কাজে মালয়েশিয়ায় বসবাসকারী অভিবাসীগণ ছুটিতে বা ব্যবসা বানিজ্যের কারণে মালয়েশিয়া ছেড়ে গিয়েছেন তাদের প্রবেশের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি যদিও অনেকের পরিবার মালয়েশিয়ায় বসবাস করেন।

আমরা জানি যে সাবাহ উপদ্বীপের পশ্চিম দিকে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্র রয়েছে। আমরা সাবাহের লাহাদ দাতু ও সেম্পর্না এলাকায় বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছি যাতে প্রতিবেশী দেশগুলো থেকে কোনভাবেই প্রবেশ না করতে পারে।

জালান তিকুস বা ইদুরের মত প্রবেশকারীদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে। জালান তিকুসদের প্রবেশের বেশ কয়েকটি গডফাদারকে আমরা গ্রেফতার করেছি যা আগে প্রকাশ করা হয়নি। এর মধ্যে আমাদের কিছু সদস্যও রয়েছেন। তিনি বলেছিলেন যে, বিশেষ টাস্কফোর্সটি নিশ্চিত করবে যে বিদেশীরা অবৈধভাবে দেশে কোন ধরনের ইদুরের রাস্তা ব্যবহার করেও প্রবেশ করতে পারবেনা।

এই নিউজ গুলোও পড়তে পারেন
👇
বাংলাদেশীসহ ৭ জন করোনা রোগী কুয়ালালামপুর চিকিৎসা কেন্দ্র থেকে পালিয়ে গেছে৷ পড়ুন বিস্তারিত
👇
মালয়েশিয়ার ইমিগ্রেশনের নতুন ফাঁদ, পালানোর পথ নেই অবৈধদের। বিস্তারিত পড়ুন।
👍
মালয়েশিয়ার প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর এবং ইমিগ্রেশন সংক্রান্ত আরও তথ্য জানতে অভিবাসী কন্ঠ পেইজের সাথেই থাকুন 
https://www.facebook.com/ovibashi/

উল্লেখ্য যে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালয়েশিয়া সরকার লকডাউন বা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণার পর গত ১৮ ই মার্চ থেকে মালয়েশিয়াতে প্রবেশের বিভিন্ন প্রবেশদ্বারগুলো বন্ধ করে রাখা হয়েছে।

মালয়েশিয়ার বিভিন্ন স্থলবন্দর নৌবন্দর ও বিমানবন্দরে সকল প্রবেশপথগুলো অন্তর্ভুক্ত রয়েছে তবে বিশেষত আগত মালয়েশিয়ানদের কে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অনুমতি রয়েছে। চলতি মাসের 4 তারিখ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর তানশ্রি মহিউদ্দিন ইয়াসিন শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করলেও মালয়েশিয়াতে বিদেশিদের প্রবেশ এখনও অনিশ্চিত রয়ে গেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.