মালয়েশিয়ায় এই পর্যন্ত ১২১১ জন অভিবাসী কর্মী আক্রান্ত, পড়ুন বিস্তারিত
মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক দাতু ডাঃ নুর হিশাম আজ সংবাদ সম্মেলনে দেশটিতে অবস্থানরত অভিবাসী কর্মীদের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছেন। মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অভিবাসীদের আক্রান্তের খবর প্রতিদিন প্রকাশ করা হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কয়েকদিন পর পর সম্পূর্ণ হিসেব অনুযায়ী আক্রান্তদের খবর প্রকাশ করা হয়।
মালয়েশিয়াতে এই পর্যন্ত ২৫'১৫৬ জনকে কোভিড-১৯ এর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যার মধ্যে এ পর্যন্ত মোট ১২১১ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। অভিবাসীদের মধ্যে এখন পর্যন্ত ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানানো হয়েছে। ৪৯৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ৭১২ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে সেটা নিয়ে পরিস্কারভাবে কিছু জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে সেটা নিয়ে পরিস্কারভাবে কিছু জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।


No comments