বিমানবন্দরে গভীর রাতে ফেরত আসা প্রবাসীদের বিক্ষোভ মিছিল, (ভিডিও ভাইরাল)
মালদ্বীপ থেকে দেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের বিমানবন্দরে বিক্ষোভ করার ভিডিও ভাইরাল হয়েছে পুরো দেশ জুড়ে। ঢাকায় বিমানবন্দরের এমন চিত্র দেখেছে সারাবিশ্বে কর্মরত সকল অভিবাসী কর্মীরাও।
ভিডিওটিতে দেখা যায়, "আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" শ্লোগান দিচ্ছে মালদ্বীপ ফেরত প্রবাসী কর্মীরা। বিমান বন্দরে দায়িত্বরত কর্মীরা বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষুব্ধ প্রবাসীদের এটাই যেন প্রথম কোন আন্দোলনের চিত্র।
গতকাল ১৬ই মে (শনিবার) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে মালদ্বীপ থেকে আগত ৩৫৩ জন অভিবাসী কর্মী বিমান বন্দরে অবতারণ করেন। ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ ডেস্কের সামনে লাইনে দাঁড়ান সবাই। এরপরই বাধে বিপত্তি। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তাদের সাথে লেগে যায় বাকবিতন্ডা ও তর্কযুদ্ধ৷ এ ঘটনার একাধিক ভিডিও প্রবাসীরা ফেসবুকে প্রকাশ করেছিলেন। একজন প্রবাসী অভিযোগ করছিলেন যে,
প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা বলেন টাকা নেই, টাকা দেয়া যাবেনা, এই ধরনের কথা বলে চলে যায়। কিন্তু প্রতিটি বাংলাদেশ দূতাবাস থেকেই বলা হয়েছে যে যেসব প্রবাসী দেশে ফেরত আসবে তাদের সবাইকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। এই টাকা পূর্ববর্তী ফ্লাইট গুলোতে আসা প্রবাসীরাও পেয়েছে তারা কেন পাবেনা বলে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীদের মধ্যে আরেকজন প্রবাসী বলেন, আমাদের কাছে কোন টাকা নেই আমরা জানতাম বিমান থেকে নামার পর আমাদেরকে সরকার থেকে বরাদ্দকৃত ৫ হাজার টাকা প্রদান করা হবে, অথচ প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা আমাদের টাকা না দিয়ে পালিয়ে গেছে।
মালদ্বীপ থেকে আগত প্রবাসীদের কেন টাকা দেয়া হয়নি, সেই বিষয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের সংশ্লিষ্ট কোন কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত জবাব পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, কোভিড-১৯ এর সংক্রমণের প্রভাবে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে ৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরব থেকে ফেরত আসা প্রবাসীদের ৫ হাজার টাকা করে দেয়া হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর লিংক
https://www.facebook.com/102581597863726/posts/229446015177283/

No comments