মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ৭৩তম জন্মদিনে জনগণের প্রতি ভালোবাসা ও বিশেষ বার্তা দিয়েছেন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন গতকাল তার ৭৩তম জন্মদিনে যারা তাকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন তাদের সবার প্রতি বিশেষ ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি দেশের জনগণের উদ্দেশ্যে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে বিশেষ বার্তা দিয়েছেন।

"আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তাঁর সম্মতিতে আমি বেঁচে আছি এবং আমার প্রিয় পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পুরো মালয়েশিয়ার জনগণের সাথে অগণিত আশীর্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছি। করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদের সকল দোয়া কবুল ও মঞ্জুর করুন এবং আমাদেরকে এই চ্যালেঞ্জিং দুর্যোগ মোকাবেলার জন্য সমস্ত শক্তি, অধ্যবসায় এবং ধৈর্য দান করুন। আপনার (আল্লাহ) গ্রহণযোগ্যতা অর্জনে আমাদের সকল সংগ্রামকে সহজ করে দিন।

তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন জনগণের মঙ্গলময় জীবন ও পরকালের সুখের জন্যও প্রার্থনা করেছিলেন এবং মালয়েশিয়াতে বসবাসকারী বিভিন্ন জাতি বর্নের লোকদের সুমধুর সম্পর্ক এবং ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সৌহার্দ্য বজায় থাকার আশা ব্যক্ত করেছেন।

যারা আমাকে আমার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা বিভিন্ন মাধ্যমে আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে আলাদা আলাদা করে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে, তিনি সকল দোয়া ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত জয়েছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.