মালয়েশিয়াতে নাইট ক্লাবে অনৈতিক কাজে বাংলাদেশিসহ গ্রেফতার ১৮জন, ৬ মাসের জেল। বিস্তারিত


মালয়েশিয়াতে চলমান শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সময়কালীন ২ জন বাংলাদেশী নাগরিকসহ ১৮ জনকে গত ১৮ই মে নাইট ক্লাবেরঅবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করার পর গত ২৮শে মে বৃহস্পতিবার আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।


আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর ম্যাজিস্ট্রেট রোজনী মোহাম্মদ রাজুয়ানের সামনে বাংলাদেশি ২ জন সহ ১১ জন তাদেত অপরাধ স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে তবে অন্য ৭ জন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত সকলের বয়স ১৮ থেকে ৩৬ বছর বয়সের মধ্যে।

গত ১৮ই মে রাত ৯টা মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জটাউন এলাকার জালান গুরুদুয়ারায় অবস্থিত ফ্লাই নামক একটি বারে অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডে জড়িত অবস্থায় তাদের 

গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইকে মালয়েশিয়ার সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০২০ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে যার সর্বোচ্চ ১০০০ রিঙ্গিত জরিমানা বা ৬ মাসের জেল অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
আদালত ১০০০ রিঙ্গিত করে জরিমানা চার্জ করেছে সবার উপর যদি জরিমানা প্রদান করতে ব্যার্থ হয় তাহলে ৩ মাসের জেল নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। তবে বাংলাদেশী ২ জনের বৈধ কোন ভিসা বা ডকুমেন্টস না থাকার অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ /৬৩ এর ধারা (১) এর (গ)
অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছে আদালত।


অপর ৭ জনকে আদালত ৫ হাজার রিঙ্গিত প্রদানপূর্বক জামিন মঞ্জুর করে আদালত এবং আগামী ২৯ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.