পুরো মালয়েশিয়াতে ডেঙ্গু তীব্র আকারে বৃদ্ধির হুশিয়ারি দিলেন স্বাস্থ্য মহাপরিচালক। বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক ডেঙ্গু জরের উর্ধগতি নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে সতর্ক করেছেন।  আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন  মালয়েশিয়ায় টানা ৬ সপ্তাহ ধরে এই রোগের উর্ধগতি প্রায় ৮ শতাংশের বেশি দেখা গেছে। চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির রেকর্ড 

 তিনি বলেন, গত বছরের একই সময়ের মধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আক্রান্ত হয়ে ৮৪ জন মারা গিয়েছিলেন। 
চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গুজনিত রোগে আক্রান্তের মৃত্যুর তদন্তের ভিত্তিতে দেখা গেছে যে,  এই রোগের লক্ষনগুলো অনূভুত হওয়ার তিন দিন তার বেশিদিন পরে ১১ শতাংশ লোক চিকিৎসা নিতে দেরি করেছেন। 

 গত পাঁচ বছরে ডেঙ্গু জ্বরের আক্রমণের প্রবণতার ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রনালয় (MOH), জুন থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত আবারও ২য় তরঙ্গের আবির্ভাবের সাথে সাথে এই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে বলে শংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান গুলো আবারও খুলে যাওয়ার ফলে কর্ম চাঞ্চল্য ও ব্যস্ততা বেড়ে যাওয়ার ফলে ঝুঁকিও বেড়েছে 

তিনি জনসাধারণ এবং ব্যবসায়ীদের কে অনুরোধ করে বলেছিলেন যে এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক। এই মশা যেন কোনোভাবেই বংশ বিস্তার না করতে পারে সেজন্য নিজ নিজ ব্যবহৃত আশেপাশের কেন্দ্রগুলি কে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন। 

এ ক্ষেত্রে জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার স্তর উন্নয়নের জন্য অনুরোধ করা হচ্ছে, বিশেষত এমন জায়গাগুলিতে যেখানে জলাবদ্ধতা যেমন পানির ড্রেইন, শৌচাগার যা এডিস মশার বংশবৃদ্ধির সম্ভাব্য জায়গা।

তিনি বলেন কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে যেভাবে আমরা সকলে একসাথে কাজ করেছি, ঠিক একইভাবে ডেঙ্গু প্রতিরোধে আমাদের কাজ করে যেতে হবে। এটাকে কোন ভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সর্বপ্রকার প্রচেষ্টা পূর্বের ন্যায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.