মালয়েশিয়ায় তামিল ডাকাতদল প্রবাসীদের রুমে ডুকে এলোপাথাড়ি কুপিয়ে মোবাইল, টাকা ছিনতাই। বিস্তারিত পড়ুন।
মোবাইল ছিনতাই, তামিলদের ট্যাক্সিতে উঠার পর নির্জন স্থানে নিয়ে মোবাইল ও টাকা পয়সা নিয়ে অজানা স্থানে নামিয়ে দেয় অসাধু ট্যাক্সি চালকেরা। শুধু তাই নয়, বাংলাদেশী প্রবাসীদের টার্গেট করেই এই ধরনের ঘটনা বেশি ঘটিয়ে থাকে
মালয়েশিয়ার তামিল নাগরিকরা। বাংলাদেশীদের বাসায় বা হোস্টেলে গভীর রাতে প্রবেশ করে ডাকাতির ঘটনাও ঘটেছে বহুবার। বেশিরভাগই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। গতকাল রাতে ঘটেছে এমনি একটি ঘটনা।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াং শহরে বাংলাদেশীদের রুমে ডুকে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত ১ টার দিকে মালয়েশিয়ার স্থানীয় কিছু তামিল নাগরিক বাংলাদেশী অভিবাসী কর্মীদের রুমে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালাতে থাকে।
কয়েকজন বাংলাদেশীকে কুপিয়ে মারাত্মক জখম বা হাফ মার্ডার করে মালয়েশিয়ার তামিল সন্ত্রাসীরা। একজন বাংলাদেশীর মাথায় মারাত্মক জখম হয়। জানা যায় বাংলাদেশী প্রবাসীদের রুমে থাকা টাকা পয়সা ও মোবাইল মানিব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় হামলাকারী তামিল নাগরিকরা।
হামলায় আহতদের দ্রুত এম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে কয়েকজন প্রবাসী বাংলাদেশী গুরুতর জখম হয়ে ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। উক্ত ঘটনার বিরুদ্ধে সঠিক বিচারের দাবি করেছেন বাংলাদেশী প্রবাসীদের অনেকেই। এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে। ২য় বার হামলার ভয়ে কেউ মুখ খুলতে চায়না, বা থানায় গিয়ে আইনের আশ্রয় নিতেও ভয় পায় অনেকেই।


No comments