শ্রমিকদের সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের ভুয়সী প্রশংসা বাংলাদেশ হাইকমিশনের
![]() |
| প্রানের পন্য এখন লাজাডায়, অর্ডার করতে ক্লিক করুন |
বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর জানিয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত অভিবাসী কর্মীদের কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে দেশটির সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের গভীর প্রশংসা করেছে বাংলাদেশ সরকার।
এতে বলা হয়েছে যে, বিভিন্ন কোম্পানিতে শ্রমিকদের পুনর্বাসন, আটককৃত অবৈধ অভিবাসীদের বৈধকরণের সুযোগ প্রদানসহ উদ্যোগগুলো বিদেশি কর্মীদের প্রতি মালয়েশিয়া সরকারের একটি সুস্পষ্ট সুদৃষ্টির ইঙ্গিত।
বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে বলা হয়, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতিতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা লকডাউন সময়কালে মালয়েশিয়ায় বসবাসরত আমাদের দেশের নাগরিকদের সুবিধার জন্য গৃহীত সহায়তা ও উদ্যোগের জন্য আমরা মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
![]() |
| প্রান, ক্লান্তিতে আনে প্রশান্তি |
হাইকমিশন থেকে আরও বলা হয় যে, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে নিরলস পরিশ্রম করেছে মালয়েশিয়ার সরকার এবং খুব দ্রুতই অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়া সরকার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এর প্রশংসা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে যে মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিকদের নিরাপদ থাকার ব্যবস্থা নিশ্চিত করতে উভয়পক্ষের মধ্যে সহযোগিতায় সম্ভব হয়েছে।
মালয়েশিয়া কোভিড -১৯ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দেশটির সরকার স্থানীয় নাগরিক এবং বিদেশী সবাইকে কোভিড -১৯ পরীক্ষার জন্য এগিয়ে আসতে উৎসাহিত করেছে পাশাপাশি অভিবাসীদের মধ্যে কেউ আক্রান্ত হলেই বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে যা সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ হাইকমিশন বলেছে যে, মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগের পাশাপাশি, তার নাগরিকদের কনস্যুলার পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল এবং ডিটেনশন কারাগারে বন্দীদের সাথে দেখা করার অনুমতি সবসময় ইতিবাচক দৃষ্টিতে নিয়েছে কর্তৃপক্ষ।
এতে আরও বলা হয়, কুয়ালালামপুরের মালায়ান ম্যানশন, সেলাঙ্গার ম্যানশন এবং সিটি ওয়ান প্লাজায় এ রেডজোন ঘোষণার পর আটকে পড়া বাংলাদেশীদের সহায়তায় জন্য হাইকমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।
এছাড়াও কোভিড-১৯ সময়কালীন মালয়েশিয়ায় আটকে থাকা বাংলাদেশীদের ফেরত পাঠানোর উদ্যোগে মালয়েশিয়া সরকারের সহোযোগিতার ভূয়সী প্রশংসা করা হয় বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে।




No comments