মালয়েশিয়ায় শ্রমিকদের হোস্টেল ব্যবস্থার আইন অমান্য করলে মালিকদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা


মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের আবাসন ও সুযোগ সুবিধা বিধির আইন ১৯৯০ এর ৪৪৬ ধারায় শ্রমিকদের নূন্যতম  সংশোধিত মানদণ্ড গুলো মেনে চলতে ব্যর্থ হলে মালিকপক্ষকে সর্বোচ্চ ৫৯ হাজার রিঙ্গিত জরিমানা করা হতে পারে। 

উপরোক্ত আইনের আওতায় ২০২০ সালের ১ লা জুন থেকে প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো তবে নিয়োগকর্তা বা কোম্পানি মালিকদের প্রস্তুতি গ্রহনের জন্য তা বাড়িয়ে ১ লা সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। 
 লাজাডায় প্রানের পন্য ঘরে বসেই অর্ডার করুন

মানবসম্পদ মন্ত্রী দাতুশ্রী এম সারাভানান বলেছেন, কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার আগেই হত বছরের জুলাই মাসে সংসদ এবং মন্ত্রীসভায় সংশোধনী পাস করা হয়েছিলো। 

তিনি উল্লেখ করেছিলেন যে, নির্মাণ সাইটের ভিতরে বা এর বাইরে অবস্থিত শ্রমিকদের থাকার ব্যবস্থাগুলো অবশ্যই সুরক্ষা পরিস্কার পরিচ্ছন্নতা এবং সাচ্ছন্দ্য আবাসন ব্যবস্থা এই তিনটি মানদন্ড পূরণ করতে হবে এবং প্রচলিত শ্রমিক আইন অনুযায়ী বিধিবিধান সমূহ মেনে চলতে হবে। 

মালয়েশিয়ার জাবাতান তেনাগা কিরজা (JTK) বা শ্রম বিভাগের প্রয়োগকারী সদস্য ম্রা আগামী ১লা সেপ্টেম্বর থেকে  হোস্টেল গুলোর আবাসন ব্যবস্থা চেক করা শুরু করবে৷ 
তিনি গতকাল, বাংসার এলাকার একটি নির্মান সাইটের হোস্টেলে সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন নিয়োগ কর্তা বা কোম্পানি মালিকগণ শ্রমিক আইন অনুযায়ী বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.