মালয়েশিয়াতে বাংলাদেশির গাড়ির ধাক্কায় এক মালয়েশিয়ান মেয়ের মৃত্যু, ৪ দিনের রিমান্ড।
গত ১৩ই জুলাই রাতে পেনাং রাজ্যের বাতু কাওয়ানের জালান বারু এলাকায় গাড়ি চালানোর সময় এক বাংলাদেশী শ্রমিক একজন স্থানীয় মেয়েকে তার গাড়িতে ধাক্কা মেরে হত্যা করেছে।
কর্তৃপক্ষ জানায়, ৩০ বছর বয়সী ঐ বাংলাদেশি প্রবাসী শ্রমিককে সাথে সাথেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা৷

ঘটনার দিন রাত রাত দশটা ৪৫ মিনিটে বাংলাদেশি শ্রমিকটি গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক হতে এসে মালয়েশিয়ান মেয়ের গাড়িতে (বাইক) ধাক্কা দিলে গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং মেয়েটি ঘটনাস্থলেই প্রান হারান।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বাংলাদেশি বাতু কাওয়ানের আইকিয়া থেকে বুকিত তাম্বুনে যাওয়ার পথে বিপরীত লেনে ডুকে পড়েছিলো। সেই মুহুর্তে মোটরসাইকেলের আরোহী মেয়েটি একই রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং বাংলাদেশির গাড়ির সাথে ধাক্কা খায়।
নারী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত সিতি খাদিজাহ (২১) নামের ঐ মেয়েটির ঘটনাস্থলে মৃত্যুর খবরটি নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী।
কর্তৃপক্ষ আরও জানায় যে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুঙ্গাই বকাপ হাসপাতালে (এইচএসবি) নেওয়া হয়েছে এবং বাংলাদেশী ওই ব্যক্তিকে আরও তদন্তের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা না থাকায় দুর্ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত জনসাধারণকে তদন্তে সহায়তার জন্য এগিয়ে আসতে বলা হয়েছিল।
মামলাটি বর্তমানে সড়ক পরিবহন আইন 1987 এর ধারা 41 (1) এর অধীনে তদন্ত করা হচ্ছে


No comments