মালয়েশিয়া থেকে দেশে ফেরত যেতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের নোটিশ হাইকমিশনের।



মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আবেদন ও নিবন্ধনের মাধ্যমে করোনাকালীন সময়ে বেশ কয়েকটি ফ্লাইটের মাধ্যমে ইতিমধ্যেই অনেক বাংলাদেশী প্রবাসী দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

মালয়েশিয়াতে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু না হলেও রয়েছে বিশেষ চাটার্ড ফ্লাইট যার মাধ্যমে আটকে পড়া প্রবাসী ও যেতে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সুযোগ রয়েছে এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এর তরফ থেকে পূর্বের ধারাবাহিকতায় বিশেষ চার্টার্ড ফ্লাইট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক তাদেরকে নিম্নলিখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে।
বিশ্বে চলমান করোনা পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স বিশেষ ব্যবস্থায় কুয়ালালামপুর টু ঢাকা রুটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে। 
এ জন্য করোনা পরিস্থিতিতে মালয়েশিয়ায় আটকে পড়া এবং দেশে যেতে আগ্রহী সম্মানিত বাংলাদেশিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ওয়েবসাইটে অবশ্যই নাম নিবন্ধন করতে হবে।

সম্ভাব্য ফ্লাইট তারিখঃ ২২ জুলাই ২০২০ [অবস্থার প্রেক্ষিতে এই তারিখ পরিবর্তন হতে পারে।]
#রেজিস্ট্রেশন_লিঙ্কঃ https://www.biman-airlines.com/news/details/91
#টিকেট_মূল্যঃ
ইকনমি ক্লাস ২৮০০০ (আঠাশ হাজার) বাংলাদেশি টাকা জনপ্রতি।
বিজনেস ক্লাস ৪৫০০০ (পঁয়তাল্লিশ হাজার) বাংলাদেশি টাকা জনপ্রতি।
#টিকিট_ইস্যুঃ
যাত্রী নিবন্ধন অনুযায়ী #বিমান_বাংলাদেশ_এয়ারলাইন্স কুয়ালামপুর অফিস থেকে টিকিটের মূল্য পরিশোধ সাপেক্ষে টিকিট ইস্যু করবে। [ টিকিট ক্রয়ের ক্ষেত্রে বিমানের শর্ত প্রযোজ্য।]  

টিকিটের মূল্য পরিশোধ পদ্ধতি নিম্নরূপঃ
" ১। মালয়েশিয়াঃ Biman Sales Counter,Kuala Lumpur office by cash deposit or Instant cash transfer to Biman in public Bank Berhad,  account no....3122412401 with reference to the passengers passport number and name.
২। বাংলাদেশঃ  Biman Sales Counter, Motijheel ,Dhaka by cash or by depositing money to
Biman Bangladesh Airlines Ltd.

SCB collecon account of DSO NO: 02753318701
Roung Number : 215261726
While purchasing the ticket in favor of the passenger from Biman Sales Counter, Motijheel
,Dhaka , he/she must show payment slip with reference to the passport number and name.
Tickets of Evacuant flight are not refundable. "
(Ref: Biman Bangladesh Airlines Ltd)
#বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের গাইড লাইন মোতাবেক কোভিড-১৯ টেস্ট করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

#COVID19_টেস্ট: ফ্লাইট শিডিউল অনুযায়ী কোভিড-১৯ টেস্ট করার তারিখ ইমেইলে জানিয়ে দেওয়া হবে। কোভিড -১৯ টেস্টের খরচ যাত্রীকে বহন করতে হবে।
[ বিঃ দ্রঃ COVID-19 পজিটিভ ব্যক্তিকে বিমান বহন করবে না।] 

# যাত্রীদের করণীয় সম্পর্কে নিয়মিত অবহিত করা হবে।
#বিস্তারিত_জানা_যাবেঃ  https://www.biman-airlines.com/news/details/91
ধন্যবাদ।।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.