মালয়েশিয়ায় আবারও জাল করোনা সার্টিফিকেট ও জাল ভিসা সিন্ডিকেট গ্রেফতার
গতকাল দুপুরে মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই এলাকায় জোহর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একটি অভিযানে কোভিড-১৯ স্ক্রিনিং এর পজিটিভ সার্টিফিকেট বিক্রির সিন্ডিকেটকে আটক করেছে।
শুধু তাই নয়, উক্ত অভিযানে বিদেশি কর্মীদের জন্য ইমিগ্রেশনের আই কার্ড, ওয়ার্ক পারমিট জাল করে করে অবৈধ অভিবাসীদের সরবরাহ করে আসছিলো।
এছাড়াও নকল ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়।
জোহর ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা টিম গোপনসুত্রে খবর পেয়ে সেনাই এলাকার অপস সার্কাসের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটি অবস্থান আবিসিনিয়া করে।
সুত্র জানায়, বিদেশি শ্রমিকদের জন্য জাল ভিসা, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোভিড-১৯ এর জাল সার্টিফিকেট সহ যেকোনো দাপ্তরিক কাগজ পত্র হুবহু জাল কপি বিক্রি করে আসছিলো এবং ইমিগ্রেশন এর ধারণা মতে আটককৃত চক্রটি এসব জালিয়াতি চক্রের মাষ্টারমাইন্ড হিসেবে অভিহিত করা হয়।
ইমিগ্রেশন সুত্র থেকে আরও বলা হয় যে, ভুয়া কোভিড -19 পরীক্ষার পজিটিভ ফলাফল এর সার্টিফিকেটে একটি বেসরকারি হাসপাতালের লোগো ব্যবহার করেছিলো চক্রটি।
মালয়েশিয়ার শীর্ষ দৈনিক হারিয়ান মেট্রোর বরাত দিয়ে বলা হয় মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ থেকে অভিযানটির বিষয়ে এখনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি।



No comments