মালয়েশিয়াতে তামিলের হাতে প্রবাসী বাংলাদেশীকে গলা কেটে খুনের অভিযোগ


চলতি বছরে মালয়েশিয়াতে বেশ কয়েকজন বাংলাদেশী প্রবাসী খুন হয়েছে। কিছু খুনের সাথে স্বয়ং বাংলাদেশিরাই জড়িত তবে বেশিরভাগ খুনের অভিযোগ মালয়েশিয়ার স্থানীয় তামিল নাগরিকদের প্রতি রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগমুলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করে থাকে।

মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই তামিলদের অত্যাচারের শিকার হন। রাস্তায় অলিতে-গলিতে বা হঠাৎ বাসায় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসীদের রুমে ডুকে পড়ে আক্রমণ করে স্থানীয় সন্ত্রাসী তামিল নাগরিকেরা। মালয়েশিয়াতে তামিলদের সাধারণত প্রবাসীরা ভয় পায়। প্রান নাশের ভয়ে অনেক অত্যাচার সহ্য করে থাকতে হয় প্রবাসীদের।

আজ মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির গ্রুপ গুলোতে এক বাংলাদেশি খুনের পোস্ট ভাইরাল হয়। ফেসবুকের ঐ ছবিতে দেখা যায় একজন প্রবাসী বাংলাদেশির নিথর দেহ ময়লা পানির ড্রেনে পড়ে আছে। পাশে থাকে পানি গুলো রক্তে লাল হয়ে গেছে। মালয়েশিয়াতে বসবাসকারী এক প্রবাসীর ফেসবুক পোস্ট নিচে হুবহু তুলে ধরা হল।


"আজ মালায়শিয়াতে পেনাং শহরে আমাদের পাশের একজন বাংলাদেশি ভাইকে ইন্ডিয়ান তামিল ছুরি দিয়ে গলা কেটে ড্রেনে ফেলে দিলো😥
পরে পুলিশ এসে তার মৃত দেহ উদ্ধার করে,অনেক সমস্যার মধ্যে আছি আমরা মালায়শিয়ান প্রবাসিরা,সারাক্ষন তামিলদের ভয় রাস্তায় বের হতে পারিনা, সবাই ভাইটার জন্য দোয়া করবেন,হে আল্লাহ আপনি ভাইটাকে জান্নাত দান করুন"

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.