মালয়েশিয়ার অভিবাসীদের জন্য ইমিগ্রেশন সিস্টেম পরিবর্তন করতে যাচ্ছে সরকার


মালয়েশিয়াতে অবস্থানরত সকল অভিবাসী ও বিদেশি কর্মীদের চলাফেরার উপর নজরদারি করার লক্ষ্যে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন এই সিস্টেম চালুর জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

গেল ১৭ই জুলাই তেলুক মেলানোর জেনারেল অপারেশন ফোর্স সাব ট্যাকটিক্যাল পোস্ট পরিদর্শন করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন।

দাতুশ্রী জায়নুদ্দিন বলেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বিদেশিদের সকল ধরনের মুভমেন্ট রেকর্ড করার জন্য বর্তমান মাইআইএমএস পদ্ধতির পরিবর্তে ন্যাশনালিজম ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম বা এনআইআইএস  প্রতিস্থাপন করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২ বছরের মধ্যে এই পদ্ধতির কার্যকারিতা ও সফল প্রয়োগের ফলে অভিবাসন ব্যবস্থা আরও সহজতর হয়ে উঠবে


আমরা বিদেশিদের চলাচলের উপর নিয়ন্ত্রণ চিহ্নিত করণে দুর্বল ব্যবস্থা স্বীকার করি তাই এই ব্যবস্থাএ উন্নয়নে এনআইআইএসই এর সকল প্রয়োগ নিশ্চিতকল্পে কাজ করে যাব। আমরা জানি, আমরা শুধু স্থানীয় নাগরিকদের চলাচলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি কিন্তু বিদেশ কোন নাগরিকের উপর তেমনটা পারিনা। তাই বিদেশি যারা আছেন তাদের যেকোনো প্রয়োজনে শনাক্ত করতে এই পদ্ধতি কার্যকরী হবে৷

উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন,  স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সেক্রেটারি জেনারেল, দাতু ওয়ান আহমদ দাহলান আবদুল আজিজ, ইমিগ্রেশন মহাপরিচালক দাতু ইন্দিরা খায়রুল যাইমি বিন দাউদ, অভ্যন্তরীণ সুরক্ষা ও পাবলিক অর্ডার বিভাগের পরিচালক (কেডিএনকেএ) বুকিত আমান দাতু সেরি অ্যাক্রিল সানী আবদুল্লাহ সানী, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের সচিব দাতু রহমাহ রামলি এবং সারাওয়াক পুলিশ কমিশনার দাতু এইডি ইসমাইল।

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ইমিগ্রেশনের মাইআইএমএএমএস এর ত্রুটিগুলোর কারণে অডিটর জেনারেল প্রতিবেদনের বিষয়ে কড়া সমালোচনা করেন এবং তাদের ব্যর্থতা বলে অভিহিত করেন। এই পদ্ধতির সমস্যাগুলোর কারণে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ৯১২,৩৭৪ জন অভিবাসীর মধ্যে মোট ২১৪,৩৯৮ অভিবাসীর মালয়েশিযার বহির্গমনের রেকর্ড পাওয়া যায়নি।


 বলেন প্রতিবছর 5 লক্ষ অবৈধ অভিবাসী বিভিন্ন অভিযানে চেক করার জন্য গ্রেপ্তার করা হয় এরমধ্যে বিশ হাজার অবৈধ অভিবাসীকে সনাক্ত করা হয়। যদিও দেশে প্রায় 20 লক্ষ অভিবাসী বসবাস করে আমি বিশ্বাস করি এর মধ্যে অন্তত 5 লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.