মালয়েশিয়ায় নির্মাণ প্রজেক্টের সামনে অবৈধভাবে পোশাক বিক্রির সময় গ্রেফতার বাংলাদেশি
মঙ্গলবার ২১ শে জুলাই সকালে কুয়ালালামপুরের জালান কক্রেনের সামনে নির্মানাধীন ভবনের সামনে নির্মান শ্রমিকদের ব্যবহৃত পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বিক্রি করার সময় কুয়ালালামপুর সিটি হলের কর্মকর্তাগণ হাতে নাতে গ্রেপ্তার করে।
সেখানে থাকা সকল বাংলাদেশিদের বৈধ ভিসা রয়েছে এবং নির্মান প্রকল্পে কাজ করারও কার্ড সবার আছে। কিন্তু তারা বিদেশি শ্রমিক হিসেবে জালান কোক্রেইন নির্মাণ ভবনটির সামনে পাসার মালাম (রাতের বাজার) স্টাইলে নির্মাণ পোশাক ও অন্যান্য সামগ্রি তাড়াহুড়ো করে বিক্রি করছিলেন।
কারণ নির্মাণ কাজে নির্দিষ্ট সময়ে যোগদান করতে হবে।
ডিবিকেএল গোপন সুত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে কুয়ালালামপুরে জালান কোক্রেনের ঐ নির্মান সাইটের বাইরে সেকেন্ড হ্যান্ড পোশাক বিক্রির সময় অভিযান চালিয়ে সকল সামগ্রী গুলো বাজেয়াপ্ত করেন।
১৮ই মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে ডিবিকেএল অবৈধ অভিবাসীদের দ্বারা পরিচালিত শতাধিক অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছিল এবং বিক্রি করা দ্রব্য সামগ্রী গুলো বাজেয়াপ্ত করেছিলো।
এই অবৈধ বেশিরভাগই দোকানপাট, রাস্তার পাশের দোকান, অভিবাসী বসবাসকারী ভবনগুলোতে, নির্মাণাধীন ভবনের ভেতর নির্মান শ্রমিকদের টার্গেট করে বাংলাদেশি বা অন্যান্য দেশের শ্রমিকরা অবৈধ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে।
ডিবিকেএল বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে এসব দোকান পাট ভেঙ্গে দিয়ে মালামাল বাজেয়াপ্ত করা হয়। আইন শৃঙ্খলা সংস্থা গুলোর কাছে বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় নাগরিকেরা অভিযোগ দিয়ে থাকে।
ডিবিকেএল জানায় যে, আজ সকালে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া স্থানীয় লোকদের মাধ্যমে অভিযোগ পেয়ে তারা এই অভিযান পরিচালনা করেছে।
এই অপরাধ মালয়েশিয়ার সড়ক ও নিস্কাশন আইন ১৯৭৪ এর ৭০ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।



No comments