মালয়েশিয়ার বিরুদ্ধে সাক্ষাৎকার দেওয়া সেই প্রবাসীর ভিসা বাতিল করেছে ইমিগ্রেশন
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি প্রবাসী মোঃ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
ভিসা বাতিল করার বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক, তানশ্রী আবদুল হামিদ বদর বলেছেন, আল জাজিরাতে সাক্ষাৎকার প্রদানকারী সেই বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে।
সুতরাং তাকে তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে অবশ্যই মালয়েশিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে।
সুতরাং তাকে তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে অবশ্যই মালয়েশিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে।
গত মঙ্গলবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) মোঃ রায়হান কবির নামে পরিচিত একজন বাংলাদেশীকে ধরিয়ে দিতে স্থানীয় জনগণের সহায়তার আহ্বান জানিয়েছে।
২৫ বছর বয়সী ঐ প্রবাসীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959/63 এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত ৩ জুলাই আল জাজিরাতে মালয়েশিয়া লকড আপ শিরোনামে ঐ প্রতিবেদনটি প্রকাশিত হয়। করোনা ভাইরাস বিস্তার রোধে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের সাথে কিভাবে আচরণ করা হচ্ছে এমন একটি প্রামান্য চিত্রে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশী এক প্রবাসী যুবক। আল জাজিরায় প্রকাশিত ঐ প্রামাণ্য চিত্রে মালয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার পর আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে।



No comments