মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটসহ বাংলাদেশি গ্রেফতার করেছে ইমিগ্রেশন
টানা ২ মাস নজরদারি চালানোর পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ক্লাং ভ্যালি জোনে ভিসা, আই কার্ড, মাই কার্ড ও বিভিন্ন দরকারী কাগজপত্র জাল সিন্ডিকেটের মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম হয়েছে। উক্ত অভিযানে ঐ সিন্ডিকেটের বেশ কয়েকজন মাস্টারমাইন্ড ও অভিবাসীকে গ্রেফতার করেছে।
ইমিগ্রেশন বিভাগ জুলাইয়ের দিকে এই কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহৃত সেলাঙ্গরের চেরাসের একটি বাসায় প্রথমে অভিযান চালায় এবং সেখান থেকে দুজন বাংলাদেশি ও একজন মঙ্গোলিয়ান মহিলাকে গ্রেফতার করেছিলো।
এই গ্রেফতারের পরের দিন টের পেয়ে সেলাঙ্গরের ক্লাং লামা রোডের একটি বাড়ি থেকে আরেক মাস্টারমাইন্ড বাংলাদেশী অন্য স্থানে পালিয়ে যায়।
মালয়েশিয়া মহাপরিচালক দাতু খায়রুল জাইমি বিন দাউদ বলেছেন যে, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন গত ১০ বছর ধিরে মালয়েশিয়াতে সার্ভিস সেক্টরে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করছেন এবং তিনি গত বছর থেকে ভিসা জালিয়াতির কাজ শুনতে করেছিলাম।
তিনি আজ এক বিবৃতিতে জানিয়েছেন যে, ঐ ব্যক্তি প্রতিটি জাল ওয়ার্ক পারমিটের জন্য ৩০০ রিঙ্গিত এবং জাল পাসপোর্ট এর জন্য ১০০ রিঙ্গিত করে লোকজনের কাছ থেকে নিয়েছিলেন।
সেলাংগরের ক্লাং লামা রোডের একটি বাড়িতে অভিযানে নকল বাংলাদেশী পাসপোর্ট, নকল ওয়ার্ক পারমিট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং পাসপোর্ট জাল করার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং নিশান সেন্ট্রা মডেলের গাড়ি জব্দ করেছে জমি।
সন্দেহভাজন ওই ব্যক্তির উপর ইমিগ্রেশন পুলিশ ধারণা করছে যে ভিসা জালিয়াতির ব্যবসা করে প্রতি মাসে ৮ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত এর বেশি বাংলাদেশে পাঠিয়েছেন।
ইমিগ্রেশন মহাপরিচালক বলেছেন, জাল ওয়ার্ক পারমিট এবং পাসপোর্ট বিক্রয় করার জন্য কুয়ালালামপুরের আশে পাশে কাস্টমার খুজে বেড়াচ্ছিলেন।




No comments